চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টুয়েন্টির নতুন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪০ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়া ক্রিকেট দল বিজয়ী হয়ে ট্রফি হাতে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে-ই জিতুক, নতুন চ্যাম্পিয়ন পেত মারকাটারির ক্রিকেট টি-টুয়েন্টি। আর বিষণ্ণতা ঘিরে ধরত অন্যকে! তাসমান সাগরপাড়ের দুই প্রতিবেশীর ফাইনাল লড়াইয়ে শেষে মন ভাঙল নিউজিল্যান্ডের। কেন উইলিয়ামসনদের হারিয়ে টি-টুয়েন্টির নতুন চ্যাম্পিয়ন এখন অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া।

দুবাইয়ে শিরোপার মঞ্চে নিউজিল্যান্ডের দেয়া ১৭৩ রানের লক্ষ্য ৮ উইকেট ও ৭ বল অক্ষত রেখে ছুঁয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। ছোট ফরম্যাটে দুবার ফাইনালে উঠে প্রথম শিরোপার দেখা পেল অজিবাহিনী। আগেরবার, ২০১০ সালে হেরেছিল ইংল্যান্ডের কাছে।

বিপরীতে প্রথমবার ফাইনালে উঠে হারের তেতো স্বাদ পেল কিউইরা। ওয়ানডে বিশ্বকাপের গত দুটি আসরেও অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে টানা তিনটি আইসিসি ইভেন্টের সেরা দুইয়ে পৌঁছা নিউজিল্যান্ডের।

Banglabid

রোববার শুরুতে ব্যাট করে কেন উইলিয়ামসনের ১০ চার ও ৩ ছয়ে ৪৮ বলে খেলা ৮৫ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটে ১৭২ জমিয়েছিল নিউজিল্যান্ড। লক্ষ্য তাড়ায় এসে ডেভিড ওয়ার্নারের ৩৪ বলে ফিফটি ও মিচেল মার্শের ৩১ বলে অর্ধশতকে অস্ট্রেলিয়া আরামসে জয়ে নোঙর ফেলে।

জবাব দিতে নেমে শুরুতেই ফিরে যান ফিঞ্চ (৫)। অধিনায়ককে হারিয়ে মোটেই ভড়কে যাননি ওয়ার্নার ও মার্শ। পাল্টা আক্রমণে জুটিতে তুলে ফেলেন ৯২ রান, সেটিও কেবল ৬১ বলে।

ওয়ার্নার ৫৩ করে ফিরলে ভাঙে জুটি। ৪ চারের সঙ্গে ৩ ছয়ে ৩৮ বলে সাজানো ইনিংস।

Reneta

ম্যাক্সওয়েলকে নিয়ে বাকি কাজটুকু সেরে আসেন মার্শ। অবিচ্ছিন্ন জুটিতে দুজনে যোগ করেন ৬৪ রান। ৪ চার ও এক ছয়ে ১৮ বলে অপরাজিত ২৮ রানের ইনিংস দেন ম্যাক্সি। মার্শ অপরাজিত থাকেন ৭৭ রানে। ৬ চারের পিঠে ৪ ছক্কায় ৫০ বলের ইনিংস।

এদিন উইলিয়ামসন ১৭ রানে থাকার সময় ক্যাচ ছেড়েছিলেন হ্যাজেলউড, ইনিংসের শেষদিকে কিউই অধিনায়ককে আউট করেন অজি পেসারই। ততক্ষণে উইলিয়ামসন ঝড় তুলে দলকে দিয়ে যান ১৭২ রানের পুঁজি।

শিরোপার মঞ্চে মার্টিন গাপটিল ৩৫ বলে ২৮ ও তার ওপেনিং সঙ্গী ড্যারিল মিচেল ৮ বলে ১১ রানের ইনিংস খেলে গেলে ধীরস্থির উদ্বোধনী পায় কিউইরা। প্রথম ১০ ওভারে ১ উইকেটে তুলতে পারে কেবল ৫৭ রান।

ইনিংসের শেষভাগে চাকা ঘোরান উইলিয়ামসন। গ্লেন ফিলিপসকে নিয়ে যোগ করেন ৬৮ রান, ৩৭ বলে। একটি করে চার-ছয়ে ১৭ বলে ১৮ করে যান ফিলিপস। ১৬তম ওভারে স্টার্ককে ঝড়ের মুখে ফেলে ২২ রান নেন উইলিয়ামসন।

পরের ওভারে অধিনায়ক আউট হয়ে ফিরলেও নিশাম ৭ বলে অপরাজিত ১৩ ও সেইফার্ট ৬ বলে অপরাজিত ৮ রান করে সংগ্রহ বাড়িয়ে দেন।

হ্যাজেলউড ৪ ওভারে মাত্র ১৬ রানে ৩ উইকেট নিয়েছেন। সমান ওভারে ২৬ রানে ১ উইকেট জাস্পার, ২৭ রানে উইকেটশূন্য কামিন্স। উইকেটশূন্য স্টার্কের ৪ ওভারে খরচ ৬০ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইলিয়ামসনটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০ফিঞ্চলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উইলিয়ামসন তাণ্ডবে নিউজিল্যান্ডের ১৭২

পরবর্তী

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু কমেছে

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু কমেছে

জাপানের রাজকুমারী নিউইয়র্কে স্বামীর সঙ্গে দেখা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজকীয়তা ছেড়ে স্বামীর সঙ্গে নিউইয়র্কে জাপানের রাজকুমারী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকায় আজ জশনে জুলুছ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড দাবি করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথের পর প্রথম বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২৩, ২০২৬

মেসির গোলেও হার এড়াতে পারল না মিয়ামি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT