চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউইয়র্কে বাংলাদেশি পুলিশ অফিসারদের টি-টুয়েন্টি টুর্নামেন্ট

শাহ ফারুক রহমানশাহ ফারুক রহমান
১২:২৮ অপরাহ্ণ ০১, জুন ২০২১
প্রবাস সংবাদ
A A

নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশন(বাপা) এবং ট্রাফিক অফিসারদের সংগঠন কমিউনিকেশন ওয়ার্কার অব আমেরিকা (সিডব্লিউএ) ১১৮২’র যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে টি-টুয়েন্টি টুর্নামেন্ট। আগামী ৭ জুন এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এনওয়াই পিডি’র কমিশনার ও সিডব্লিউবি’র কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডেনিস ট্রেইনর।

সোমবার জ্যাকসন হাইটসে এক সংবাদ সম্মেলনে দুটি সংগঠনের পক্ষ থেকে এসব কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনের শুরুতেই কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে দুই বাহিনীর সদস্যসহ যারা মারা গেছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বাপা’র প্রেসিডেন্ট করম চৌধুরী বলেন, করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ থেকে মুক্ত হয়ে সিটি এখন সচল হওয়ার পথে। দীর্ঘদিন সিটির মানুষের তরে কাজ করা পুলিশ ও ট্রাফিক পুলিশের প্রায় ১ হাজার বাংলাদেশি সদস্যদের কিছুটা বিনোদন দেওয়ার উদ্দেশ্যে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস বলে জানালেন বাপা’র প্রেসিডেন্ট।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১২টি দলের এই টুর্নামেন্টের প্রথম খেলা অনুষ্ঠিত হবে ১৩ জুন। এছাড়া ২৭ জুন পর্যন্ত টুর্নামেন্টের সবগুলো খেলা অনুষ্ঠিত হবে। তবে বৃষ্টির জন্য যে খেলাগুলো স্থগিত হবে সেগুলো ২৮ জুন অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, জ্যামাইকার বেইসলি পন্ড পার্ক এবং বিচ-৫৮ এ খেলাগুলো অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সফল আয়োজনে সবার সহযোগিতা চাইলেন সিডব্লিউএ ১১৮২’র চিফ ডেলিগেট সাইদ ইসলাম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নিউইয়র্কপুলিশবাংলাদেশি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নব নিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের বৈঠক

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

পশুর হাটে নিরাপত্তা জোরদারে পুলিশ ক্যাম্প, সিসিটিভি নজরদারি

মে ২২, ২০২৬

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ন্ত্রণে নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

মে ২২, ২০২৬

বিক্ষোভে রণ/ক্ষে/ত্র চট্টগ্রামের বাকলিয়া

মে ২২, ২০২৬

সুস্থ ও দীর্ঘ জীবনের জন্য সুষম খাবার ব্যয়বহুল ও দুষ্প্রাপ্য নয়

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT