চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউইয়র্কে এক বাংলাদেশি তরুণের মৃত্যু

শাহ ফারুক রহমান শাহ ফারুক রহমান
৪:০২ অপরাহ্ণ ০২, জুলাই ২০২১
প্রবাস সংবাদ
A A
বাংলাদেশি তরুণের ছবি, নিউইয়র্কে নিহতের ঘটনায় শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কে হার্ট অ্যাটাকে জেনিথ ইসলাম উইনার নামে এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। তিনি কুইন্সের বিশিষ্ট ব্যবসায়ী, কুইন্স আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একে এম শফিকের একমাত্র পুত্র ।

পারিবারিক সূত্র জানায়, হলিস উডে বন্ধুর বাসায় বৃহস্পতিবার সকাল ৮ থেকে ১০টার মধ্যে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়। তারা জানায়, হার্ট অ্যাটাকে জেনিথ ইসলাম উইনারের মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৪ বছর।

জেনিথ ইসলাম উইনার কুইন্স কলেজের ব্যাচেলরের শিক্ষার্থী ছিলেন। ৩ ভাই বোনের মধ্যে জেনিথ ইসলাম ছিলেন সবার বড়। মৃত জেনিথের ছোট দুজন বোন আছে। তরুণ এই শিক্ষার্থীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় পুলিশ কিছু আনুষ্ঠানিকতার জন্য মরদেহ নিয়ে গেছে। শুক্রবার দুপুরের পর জেনিথের মরদেহ অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে। মৃতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার বাদ মাগরিব জেনিথ ইসলাম উইনারের জানাযার নামাজ জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হবে।

পরদিন শনিবার সকালে ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে জেনিথ ইসলামের মরদেহ দাফন করা হবে।

জেনিথ ইসলাম উইনার তার বাবা-মা ও বোনদের সঙ্গে নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকা এস্টেটে বাস করতেন। তারা বাংলাদেশের ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা থানার অধিবাসী।

সম্প্রতি পর পর ২০,২১ ও ২৪ বছর বয়সী তিনজন তরুণ তরুণির হার্ট অ্যাটাকে মৃত্যু বাংলাদেশি কমিউনিটির অভিভাবকদের চিন্তায় ফেলে দিয়েছে।

ট্যাগ: নিউইয়র্কবাংলাদেশি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিপুল উদ্দীপনায় `কানাডা ডে’ পালিত

পরবর্তী

দুই ছেলের পর এবার কন্যার মা লিসা?

পরবর্তী
একজন নারী আধুনিক পোশাক পরে স্টাইলিশভাবে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ছেলের পর এবার কন্যার মা লিসা?

দুই ফুটবল খেলোয়াড় মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চার কোয়ার্টারে জমজমাট রোমাঞ্চ-রাতের অপেক্ষা

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT