চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

না থেকেও আছেন রাজ্জাক

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৪:২২ অপরাহ্ণ ২৪, মে ২০১৭
স্পোর্টস
A A
সতীর্থদের সঙ্গে আব্দুর রাজ্জাক। ছবি: চ্যানেল আই অনলাইন

সতীর্থদের সঙ্গে আব্দুর রাজ্জাক। ছবি: চ্যানেল আই অনলাইন

সাত ম্যাচে তুলে নিয়েছিলেন ২১ উইকেট। তার বোলিং বিষে পুড়ছিল প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানরা। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের আর মাঠেই নামা হয়নি। হ্যামস্ট্রিংয়ের মারাত্মক চোটে শেষ হয়ে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ। ডান উরুর পেশি (হ্যামস্ট্রিং) ছিঁড়ে গেছে। আরও দেড় মাস বিশ্রামে থাকতে হবে শেখ জামালের অধিনায়ককে। তার জায়গায় অধিনায়ক এখন রাজিন সালেহ।

খেলতে না পারলেও দলের সঙ্গেই আছেন রাজ্জাক। অনুশীলনে, ড্রেসিংরুমে থেকে সতীর্থদের উজ্জীবিত করছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। শেষ দুটি ম্যাচে রোমাঞ্চকর জয় তুলে সুপার লিগ নিশ্চিত করেছে তার দল। রাজ্জাক মনে করেন লিগ যেভাবে যাচ্ছে তাতে যেকোনো দলেরই শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে।

‘শেষ দুটি ম্যাচ আমরা দারুণভাবে জিতেছি। দেখে খুব ভাল লেগেছে। এটা তো শেষ নয়; নতুনভাবে সুপার লিগ শুরু হচ্ছে। আমার দলের চেষ্টা থাকবে ভাল করার। এখন পয়েন্টের ব্যবধান খুব বেশি নয়। যেকোনো দল ঘুরে দাঁড়াতে পারে। যে কেউই শিরোপা জিততে পারে।’

Banglabid

৬ মে বিকেএসপির চার নম্বর মাঠে রান আউট থেকে বাঁচতে ডাইভ দিয়ে চোট পান আব্দুর রাজ্জাক। প্রাথমিক চিকিৎসা শেষে চেকআপের জন্য তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে আনা হয়।

খেলাঘরের বিপক্ষে ওই ম্যাচে বল হাতে পাঁচ উইকেট নেন রাজ্জাক। দলের বিপদের সময় ব্যাট হাতেও দারুণ লড়ছিলেন। ৮ বলে ১০ রান নিয়ে খেলছিলেন। রাজ্জাক বেরিয়ে যাওয়ার পর ম্যাচ থেকে ছিটকে পড়ে শেখ জামাল। ২৬৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা দলটি ইনিংসের ১৬ বল আগেই অলআউট হয় ২৪৬ রানে। টানা চার ম্যাচে জয়ের পর ২০ রানে ম্যাচ হারে শেখ জামাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুর রাজ্জাকঢাকা প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাহিয়া মাহির বিয়ের এক বছর

পরবর্তী

চেক জালিয়াতি মামলায় দুদকের হাতে সোনালি ব্যাংকের তিন কর্মকর্তা

পরবর্তী

চেক জালিয়াতি মামলায় দুদকের হাতে সোনালি ব্যাংকের তিন কর্মকর্তা

ইসিবির আশ্বাসে স্বস্তিতে সাউথ আফ্রিকা

সর্বশেষ

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬

আরব আমিরাতে বৃত্তির সুযোগ, অগ্রাধিকার পাচ্ছে ৮ দেশ

আগস্ট ১৮, ২০২৬

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের অঙ্গীকার

আগস্ট ১৮, ২০২৬

রাজধানী ও চট্টগ্রাম-বগুড়ায় নারীদের জন্য পিংক বাস সার্ভিস চালু

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT