চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাহিদুলের ব্যাটে জিতল প্রাইম ব্যাংক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ণ ১৪, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সুপার লিগে ওঠার দৌড়ে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সামনে। গুরুত্বপূর্ণ ম্যাচটি তারা জিতেছে নাহিদুল ইসলামের ব্যাটে। শের-ই-বাংলা স্টেডিয়ামে ডানহাতি এ ব্যাটসম্যানের ৭৩ রানের অপরাজিত ইনিংসে শাইনপুকুরের দেয়া ২৫২ রানের লক্ষ্য ২০ বল ও ৫ উইকেট হাতে রেখেই টপকায় প্রাইম ব্যাংক। দুটি ক্লাবের সমান (১০) ম্যাচে সমান পয়েন্ট ১০ করে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের এক বল আগে ২৫১ রানে অলআউট হয় শাইনপুকুর। ভারতের উদয় কৌল সর্বোচ্চ ৫২ রান করেন। ওপেনার সাদমান ইসলামের ৪৪ ও তৌহিদ হৃদয়ের ব্যাটে আসা ৩৯ রানের ইনিংসে ভর করে এ সংগ্রহ গড়ে দলটি।

শরিফুল ইসলাম ও মনির হোসেন তিনটি করে উইকেট নেন। এনামুল হক জুনিয়র নেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন নাহিদুল ইলাম ও দেলোয়ার হোসেন।

Banglabid

জবাবে ৯৬ রানে তিন উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়ে প্রাইমরা। ৩৯ রান করে মেহেদী মারুফ সাজঘরে ফিরলে উইকেটে আসেন নাহিদুল। আল-আমিনকে নিয়ে ধরেন হাল। ৩৫ রান করে আল-আমিন সাজঘরে ফিরলে জুটি বেশিদূর আগায়নি।

চতুর্থ উইকেট জুটির সংগ্রহ ৩১ রান। ইউসুফ পাঠানকে নিয়ে জয়ের রাস্তা তৈরি করেন নাহিদুল। ৩২ রানের ইনিংস খেলে ইউসুফ যখন আউট হন, দলের রান তখন দুইশ ছাড়িয়েছে।

দেলোয়ারকে নিয়ে জুটি গড়ে ৪৬.৪ ওভারে খেলা শেষ করেন নাহিদুল। বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলে পরিচিতি পাওয়া নাহিদুল ৭৮ বলে ৭৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। দেলোয়ার করেন ২৫ বলে ২৪ রান। তাদের অবিচ্ছিন্ন জুটিটি ৫১ রানের।

Reneta

শাইনপুকুরের নাঈম ইসলাম জুনিয়র ও রায়হান উদ্দিন নেন দুটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

স্টিফেন হকিং যখন ফুটবল তাত্ত্বিক

পরবর্তী

তোমরা যারা এভাবে চিন্তা করো, তাদের কথাও শুনতে চাই: জাফর ইকবাল

পরবর্তী

তোমরা যারা এভাবে চিন্তা করো, তাদের কথাও শুনতে চাই: জাফর ইকবাল

শুটিং শেষে এবার সম্পাদনার টেবিলে ‘বিউটি সার্কাস’

সর্বশেষ

ছবি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কলকাতার অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোক

আগস্ট ১৯, ২০২৬

অস্ত্র হাতে মহড়া: সাবেক ছাত্রদল নেতাকে ছেড়ে দেওয়ায় থানা ঘেরাও

আগস্ট ১৯, ২০২৬

আসামিদের প্যারোলে মুক্তির বিষয়ে আইন যা বলে

আগস্ট ১৯, ২০২৬

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গণপিটুনি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশ-মাদ্রাসা ছাত্রদের সংঘর্ষ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT