চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাশকতা নয়, ভাস্কর্য উল্টে রাবি চারুকলা শিক্ষার্থীদের প্রতিবাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০১৭
বাংলাদেশ, রাজশাহী, শিক্ষা
A A

কোনো নাশকতার ঘটনা নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের কিছু শিক্ষার্থী বিভাগের উন্নয়নের দাবিতে ভাস্কর্য উল্টে রেখে প্রতিবাদ জানিয়েছেন। সোমবার দিবাগত রাতে তারা এই ঘটনা ঘটান। নিজেদের তৈরি করা কিছু মূর্তি উল্টে রেখে তারা বিভাগের বিভিন্ন বিষয়ে উন্নতির দাবি জানান। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় খোলা হলে বিষয়টি সবার নজরে আসে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সংশ্লিষ্টরা বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সভাপতি প্রফেসর ড. মোস্তফা শরীফ আনোয়ার চ্যানেল আই অনলাইনকে বলেন, এসব মূর্তি ভেঙে ফেলা  হয়নি, বরং কিছু মূর্তি দাঁড়ানো ছিলো সেগুলো শোয়ানো হয়েছে।  বিভাগের কিছু বিকৃত মস্তিস্কের শিক্ষার্থী এমন ঘটনা ঘটিয়েছে। তাদের মূল দাবি দাওয়া বিভাগের উন্নতি।

Banglabid

বিভাগের উন্নতি চাইলেও এভাবে তার প্রতিবাদ হতে পারে না বলে মনে করেন এই শিক্ষক। তিনি বলেন, কয়েকদিন আগেই পহেলা বৈশাখে গেলো। তাই পুরো এলাকা অপরিস্কার হয়ে রয়েছে। তারা রাতেও দীর্ঘসময় ক্যাম্পাসে থাকতে চায় এবং আরো ভালো কাজ করার  সুযোগ চায়। সেজন্য এভাবে প্রতিবাদ জানিয়েছে। যারা এটা করেছে তারা বিভাগের উন্নতি চায় তা ঠিক, তারা কাজও প্রচুর করে কিন্তু এভাবে তারা বিভাগের শিক্ষা কার্যক্রমের পরিবেশ নষ্ট করেছে।

এমন ঘটনায় জরুরি সভা করেছে চারুকলা বিভাগ।

মোস্তফা শরীফ আনোয়ার আরও বলেন, রেজিস্ট্রার ও প্রক্টরকে জানিয়েছি। তারা এই ঘটনায় নিন্দাজ্ঞাপন করেছেন। পাশাপাশি আর যেন এই ঘটনাকে ঘিরে কোনো সহিংসতার ঘটনা না ঘটে সেজন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হবে।

Reneta

একই কথা জানান এই বিভাগের ডীন মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, চারুকলার ওসব মূর্তি কেউ ভেঙে রেখে যায়নি, বরং প্রতিবাদ হিসেবে কিছু শিক্ষার্থীই ওগুলো শুইয়ে রেখেছিলো। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন অনুষদ, ফলে শিক্ষক ও অবকাঠামোগত আরো নানান বিষয় নিয়ে প্রচুর সমস্যা রয়েছে বিভাগটিতে। এসব সমস্যার প্রতিবাদ করতে গিয়ে ৯-১০ জন শিক্ষার্থী মিলে এই কাজ করেছে।

এমন ঘটনায় কী ধরণের পদক্ষেপ নেওয়া হবে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান বলেন, এমন ঘটনা ঘটার পরে ওই বিভাগের শিক্ষকরা মিলে আলোচনা করেছেন কি করা যায়। তারা সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাবেন কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন। তখন আমি ভেবে দেখবো।

বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা আর নানা গুজব ছড়িয়ে পড়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৭, ২০২৬

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছ: নাহিদ ইসলাম

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বদলে গেল অর্থবছরের সময়কাল

আগস্ট ১৭, ২০২৬

বৃষ্টির দিনে চুলের যত্নে যে বিষয়গুলো মনে রাখা জরুরি

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT