চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী দিবসে প্রকাশ্যে ‘নোলক’-এর চার নারী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ০৮, মার্চ ২০১৯
বিনোদন
A A

বিশ্ব নারী দিবস আজ (৮ মার্চ)। এ দিবসের শুভেচ্ছা স্বরূপ ‘নোলক’ ছবির পক্ষ থেকে একটি স্থিরচিত্র প্রকাশ করা হয়েছে। যেখানে আছেন ছবির চারজন গুরুত্বপূর্ণ অভিনেত্রী।

অভিনেত্রীরা হলেন চিত্রনায়িকা ববি, মৌসুমী, নিমা রহমান ও রেবেকা। তারা প্রত্যেকেই ‘নোলক’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

নোলকের নির্মাতা ও প্রযোজক সাকিব সনেট চ্যানেল আই অনলাইনকে বললেন, এটা কোনো পোস্টার কিংবা লুক নয়। নোলকের পক্ষ থেকে নারী দিবসের শুভেচ্ছা ও সম্মান জানানো হয়েছে। সাকিব সনেট আরও বলেন, নোলকের খুব গুরুত্বপূর্ণ দৃশ্যে আছেন তারা চারজনই। এর বেশী এখন কিছুই বলবো না।

Banglabid

নির্মাণের শুরু থেকেই আলোচনায় ছিল ‘নোলক’। এরপর শাকিব খানের একক ও শাকিব-ববির কয়েকটি লুক প্রকাশের পর মাতামাতি হয়। মাঝখানে থেমে ছিল নোলকের শুটিং। ছবির নির্মাণ শুরু করেছিলেন রাশেদ রাহা। অর্ধেক কাজ শেষের পর তাকে বাদ দিয়ে প্রযোজক সনেট নিজেই ছবির বাকি অংশের কাজ শেষ করেন।

রাহা-সনেটের দ্বন্দের কারণে আটকে ছিল ‘নোলক’ এর শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ। বর্তমানে ছবিটি মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে বলেন জানান সাকিব সনেট।

শুক্রবার দুপুরে তিনি জানান, সেন্সরের জন্য এফডিসি থেকে এনওসি প্রয়োজন। ইতোমধ্যে ওই অনুমতিও দেয়া হচ্ছে এফডিসি থেকে। সেন্সর ছাড়পত্র না পাওয়া পর্যন্ত মুক্তির তারিখ ঘোষণা করতে চান না তিনি।

Reneta

তবে সাকিব সনেট এতোটুকু নিশ্চিত করেছেন, এ মাসেই ‘নোলক’ -এর টিজার প্রকাশ করা হবে।

‘নোলক’ ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন ফেরারি ফরহাদ। ২০১৭ সালের ডিসেম্বরের ১ তারিখ থেকে রামুজি ফিল্ম সিটিতে ছবির শুটিং শুরু হয়। প্রযোজনা প্রতিষ্ঠান বি হ্যাপী এন্টারটেনমেন্ট।

শাকিব-ববি ছাড়াও ‘নোলক’ ছবিতে অভিনয় করছেন ওমর সানি, মৌসুমি, শহিদুল আলম সাচ্চু, রেবেকা, রজতাভ দত্ত, অনুভব মাহাবুব প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুভব মাহাবুবওমর সানিনারী দিবসনোলকববিমৌসুমিরজতাভ দত্তরেবেকালিড বিনোদনশহিদুল আলম সাচ্চুশাকিব খানসাকিব সনেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুধু প্রেস ব্রিফিং করে খালেদা জিয়াকে মুক্ত করতে পারবেন না: ১৪ দল

পরবর্তী

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ক্রমশ উন্নতির দিকে

পরবর্তী
ফাইল ফটো

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ক্রমশ উন্নতির দিকে

নারীদের উদ্দেশ্যে প্রিয়াঙ্কার খোলা চিঠি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিজেপির সহসভাপতি পদে বহাল এএমইউ’র সাবেক উপাচার্য তারিক মনসুর

আগস্ট ১৮, ২০২৬

বাংলাদেশ-ভারত বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর গুরুত্বারোপ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রাঙ্গামাটিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হত্যা: পুলিশের কাছে অভিযুক্ত যুবকের আত্মসমর্পণ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করার আলোচনা চলছে: শিক্ষামন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT