চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীদের একা দূরপাল্লার ভ্রমণ নিষিদ্ধ করলো তালেবান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩১ পূর্বাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আফগান নারীরা দূরপাল্লা ভ্রমণ করতে চাইলে, তাদের সাথে পরিবারের একজন পুরুষ নিকটাত্মীয় থাকতে হবে বলে নির্দেশনা দিয়েছে তালেবান। এছাড়া ভ্রমণের সময় গাড়িতে গান বাজানোও নিষিদ্ধ করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে প্রকাশ, গত রোরবার তালেবানের মিনিস্ট্রি অব প্রমোশন অব ভার্চ্যু এন্ড প্রিভেনশন এর ভাইস এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নির্দেশনা বলা হয়, কোনো নারী ৪৫ মাইল (৭২ কিমি) এর বেশি দূরত্বের কোনো জায়গায় একা ভ্রমণ করতে পারবে না। যদি ভ্রমণ করতে চায় তবে তার সাথে পরিবারের একজন পুরুষ নিকটাত্মীয় থাকতে হবে। এছাড়া এ নির্দেশনায়, গাড়িতে গান বাজানো নিষিদ্ধ করা হয়।

Banglabid

এই নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসকল আফগান নারীরা তাদের মুখ এবং মাথা ঢাকা আবরণ পরে বের হবে না, তাদের ভ্রমণের সুযোগ না দিতে পরিবহন মালিকদের বলা হয়েছে। যদিও কোন ধরনের আবরণ পরিধান করতে হবে তা নির্দিষ্ট করা হয়নি।

এই নির্দেশনাকে অনেকেই নারীদের অধিকারের উপর সর্বশেষ বাধা হিসেবে দেখছেন।

গত আগস্টে ইসলামিক গোষ্ঠী তালেবান দেশটির ক্ষমতা দখলের পর থেকে নারীদের অধিকারে বার বার হস্তক্ষেপ করে গেছে। মেয়েদের বেশিরভাগ মাধ্যমিক স্কুল বন্ধ করে রাখা হয়েছে, বিপরীতে ছেলেদের স্কুল চালু রয়েছে। এছাড়া নারীদের কর্মক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

Reneta

হিউম্যান রাইটস ওয়াচের ক্যাম্পেইন গ্রুপের মতে, এসব নতুন নির্দেশিকা নারীদের গৃহবন্দী করে ফেলার পরিস্থিতির দিকে যাচ্ছে।

কাবুলে বসবাসকারী ধাত্রী ফাতিমা জানায়, এটা খুবই দুঃখজনক, আমি স্বাধীনভাবে আর বাড়ির বাইরে যেতে পারবো না। আমি কিংবা আমার সন্তানেরা যদি অসুস্থ হয়ে পড়ে আর আমার স্বামী যদি বাড়িতে না থাকে তখন আমার কী করা উচিত?

তিনি আরও বলেন, তালেবানরা আমাদের কাছ থেকে আমাদের সুখ কেড়ে নিয়েছে। আমি আমার স্বাধীনতা এবং সুখ দুটোই হারিয়ে ফেলেছি।
মার্কিন এবং মিত্রবাহিনীর পেওস্থানের পর থেকে তালেবান আফগানের ক্ষমতা দখল করে এবং এই ক্ষমতা চর্চা করার ক্ষেত্রে সবার প্রথমে তারা নারীর অধিকারে বাধার সৃষ্টি করে আসছে। যদিও নারীদের জন্য তৈরিকৃত এ সকল বিধিনিষেধকে তারা সাময়িক ব্যাপার বলে আখ্যায়িত করে এসব নারীদের কর্মক্ষেত্র এবং জ্ঞানার্জনের জন্য নিরাপদ পরিবেশ তৈরির জন্য করছে বলে দাবি করে।

গত মাসে, তালেবানরা টেলিভিশন নাটকে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করে, এছাড়া নারী সাংবাদিক এবং উপস্থাপিকাকে মাথায় স্কার্ফ পরার নির্দেশনা দেয়। ১৯৯০ সালে যখন তালেবান দেশটির ক্ষমতায় ছিলো, তখনো নারীদের শিক্ষা ও কর্মক্ষেত্রে বাধার সৃষ্টি করা হয়েছিলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানতালেবান
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেসবুক-ইনস্টাগ্রামের বিরুদ্ধে যে ভয়ানক অভিযোগ!

আগস্ট ১৭, ২০২৬

৩০০ ফুট উচ্চতা থেকে স্পেনে বিমান বিধ্বস্ত, আহত মালদ্বীপের পাইলট

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

নেপালে রানওয়েতে ধরা পড়ে ত্রুটি, ৭ ঘণ্টা পর ঢাকায় ১২৭ যাত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প

আগস্ট ১৭, ২০২৬
ছবি: তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন।

সহজ বাংলা ভাষায় লিখিত তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT