চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাম দিতে সময় বাড়ালো সার্চ কমিটি

সোমা ইসলাম সোমা ইসলাম
৭:১০ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

নির্বাচন কমিশন পুনর্গঠনে রাজনৈতিক দলগুলোকে পাঁচটি করে নাম প্রস্তাব করতে সময় বাড়িয়েছে সার্চ কমিটি। নাম দেয়ার জন্য ৩১ জানুয়ারি বেলা ১১টা পর্যন্ত সময় ছিল। এখন তা চার ঘণ্টা বাড়িয়ে ওইদিন বিকাল ৩টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।

সোমবার বিশিষ্ট ১২ নাগরিকের সঙ্গে কমিটির বৈঠকের পর এ তথ্য জানানন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় সার্চ কমিটির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।

Banglabid

কমিটি আরও পাঁচ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে। ১ ফেব্রুয়ারি বুধবার তাদের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি।

বৈঠকে ডাক পাওয়া এ পাঁচ বিশিষ্ট নাগরিক হলেন; সাবেক নির্বাচন কমিশনার ড. আবু হেনা, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারোয়ার, নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রশিদ এবং বিশিষ্ট আইনজীবী ব্যারিষ্টার রোকনউদ্দিন মাহমুদ।

বৈঠক শেষে সাবেক নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা সাংবাদিকদের বলেন, আমরা চেয়েছি নির্বাচন কমিশনার হিসেবে এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হোক যারা সবার কাছে নিরপেক্ষ বলে গ্রহণযোগ্য হবে। একজন ব্যক্তির রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে কিন্তু তাকে যদি সকলের কাছে রাজনৈতিক দলের লোক হিসেবে চিহ্নিত করে তাকে কমিশনে আনা ঠিক হবে না।

Reneta

এ বিষয়ে একটি আইন করারও তাগিদ দিয়ে বিশিষ্ট নাগরিকরা বলেন, এই নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে আগামী মাসের ৮ তারিখে। যদি এই কমিশন এর মধ্যে নতুন নির্বাচন কমিশনে ব্যর্থ হয়, তাহলে সাংবিধানিক সংকটে পড়বে। এজন্যই আইন করা প্রয়োজন।

বৈঠকে অংশ নেওয়া অ্যাডভকেট সুলতানা কামাল বলেন, সংকট কখনও নির্বাচন কমিশন তৈরি করে না। তৈরি করে রাজনৈতিক দলগুলো। এরজন্য তাদের নিজেদের আগে শুধরাতে হবে। তবে দেশের অন্যান্য সবার মতো আমিও চাই যে যোগ্য এবং নিরপেক্ষ ব্যাক্তিরা যেন কমিশনে আসে। অতিরিক্ত সচিবের মতো লো-গ্রেডের কোনো কর্মকর্তাকে যেনো কমিশনে আনা না হয়।

সার্চ কমিটির আমন্ত্রণ পেয়েছেন এ পাঁচ বিশিষ্ট নাগরিক

এর আগে, সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আজ (সোমবার) বিকাল ৪টা থেকে দুই ঘণ্টা কমিটির বৈঠক চলে। আমন্ত্রণ পাওয়া ১২ বিশিষ্টজনের সবাই বৈঠকে উপস্থিত ছিলেন।

তারা হলেন, শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী, হাইকোর্টের সাবেক বিচারপতি আবদুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী ও এস এম এ ফায়েজ, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা, সাবেক দুই নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচন কমিশনসার্চ কমিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতায় বস্ত্র-পাট খাত আধুনিকায়নে নতুন সম্ভাবনা’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

১৮০ দিনের কর্মসূচির মাধ্যমে জবাবদিহিতার সংস্কৃতি চালু হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এয়ারটেলের নতুন নাম ‘সার্কেল’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT