চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাভালনির চিকিৎসা না হলে ‘মৃত্যুর শঙ্কা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৪ পূর্বাহ্ণ ১৮, এপ্রিল ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক কারাবন্দি বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির চিকিৎসার ব্যবস্থা না নিলে কয়েকদিনের মধ্যে তার মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। 

বিবিসির প্রতিবেদনের তথ্য মতে, রক্ত পরীক্ষার ফলাফল দেখে চিকিৎসকেরা বলেছেন, যেকোনো সময় নাভালনির হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে অথবা কিডনি বিকল হয়ে যেতে পারে।

প্রচণ্ড পিঠের ব্যথা ও পা অবশ হয়ে যাওয়ার সমস্যায় ভুগছেন নাভালনি। এর চিকিৎসার জন্য তিনি কারাবন্দি অবস্থায় গত ১৮ দিন ধরে অনশন পালন করছেন।

নাভালনির স্ত্রী ইউলিয়ার বরাত দিয়ে সংবাদ সংস্থা এপি জানিয়েছে, অনশনের শুরু থেকে এ পর্যন্ত নাভালনির ওজন ৭৬ কেজি থেকে ৯ কেজি কমে গেছে।

অ্যালেক্সেই নাভালনির ব্যক্তিগত চিকিৎসক আনাস্তাসিয়া ভ্যাসিলিয়েভাসহ চারজন চিকিৎসক কারা কর্তৃপক্ষ বরাবর চিঠি লিখে জরুরি ভিত্তিতে নাভালনিকে দেখার অনুমতি চেয়েছেন।

ওই চিঠি টুইটারেও পোস্ট করেছেন ডা. ভ্যাসিলিয়েভা। তাতে বলা হয়, ‘নাভালনির শরীরে পটাশিয়ামের মাত্রা ‘মারাত্মক পর্যায়ে’ চলে গেছে। এর মানে যেকোনো মুহূর্তে কিডনি জোড়ার কার্যক্ষমতা এবং হৃদযন্ত্রের কর্মে সমস্যা দেখা দিতে পারে।’

Reneta

রক্তে প্রতি লিটারে পটাশিয়ামের মাত্রা ৬.০ এমএমওলের বেশি হলেই চিকিৎসার প্রয়োজন পড়ে। সেখানে নাভালনির আইনজীবীর মাধ্যমে পাওয়া রক্ত পরীক্ষার রিপোর্টে দেখা গেছে, নাভালনির শরীরে পটাশিয়ামের মাত্রা ৭.১ এমএমওএল।

গত ফেব্রুয়ারিতে জার্মানি থেকে দেশে ফেরামাত্র বিমানের গতিপথ ঘুরিয়ে অনেক নাটকীয়তার মাধ্যমে নাভালনিকে আটক করে রাশিয়ার সরকার। বিষপ্রয়োগে হত্যাচেষ্টার শিকার হয়ে জার্মানিতে জরুরি চিকিৎসা নিতে যান তিনি।

গত বছরের আগস্টে নভিচক বিষপ্রয়োগ করা হলে নাভালনি প্রায় মারাই গিয়েছিলেন। তিনি এই বিষপ্রয়োগের ঘটনায় প্রেসিডেন্ট পুতিনকে নির্দেশদাতা হিসেবে সন্দেহ করেন। রুশ সরকার অবশ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যালেক্সেই নাভালনিমৃত্যুশারীরিক অবস্থা
শেয়ারTweetPin

সর্বশেষ

কোথায় উন্নতি করতে হবে রিশাদের, জানালেন মুশতাক

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ ২ মাস পর ইরানের আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরেই হবে: শিক্ষামন্ত্রী

এপ্রিল ২৫, ২০২৬

বেঞ্চের শক্তি বাড়াতে টি-টুয়েন্টি আদর্শ প্ল্যাটফর্ম: মুশতাক

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT