চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাথ সম্প্রদায়ের আখ্যানকাব্যের ঐতিহ্যিক পরম্পরা ও তছের মণ্ডলের যোগীর গানের দল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১০ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৮
শিল্প সাহিত্য
A A

যোগীপর্বের গানে মূলত গুরু-শিষ্যের প্রশ্ন-উত্তরমূলক সংলাপের মাধ্যমে মানবের দেহ সৃষ্টিতত্ত্বের মৌলিক বিষয় উপস্থাপন করা হয়। এই গান মধ্যযুগের বাংলার নাথ সম্প্রদায়ের সংগীত-দর্শনমূলক আখ্যানকাব্যের বিবর্তিত রূপ। দেহতত্ত্বের মৌলিক বিষয়গুলি আলোচনার ভেতর দিয়ে এই গান সাম্প্রদায়িক বিভেদের পরিবর্তে মানবতার জয়গান প্রচার করে থাকে।

নাথ সম্প্রদায়ের বিচিত্র আখ্যানকাব্যে সংলাপ চলতো কখনো মীননাথ ও গোরক্ষনাথের মধ্যে, কখনো বা রাণী ময়নামতি ও পুত্র গুপিচন্দ্রের মধ্যে, আবার কখনো গুরু-শিষ্যের মধ্যে। বাংলা সাহিত্যে আলোচিত নাথ-সম্প্রদায়ের আখ্যানকাব্যের মধ্যে শুকুর মাহমুদের ‘গুপিচন্দ্রের সন্ন্যাস’, শেখ ফয়জুল্লার ‘গোরক্ষবিজয়’, শ্যামদাস সেনের ‘মীনচেতন’ অন্যতম।
আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার মতে, নাথ ধর্মের উৎপত্তি বাংলায়। মুঘল ও নবাবি আমলে বাংলায় নাথগুরুদের জীবন ও দর্শনভিত্তিক আখ্যান নৃত্য গীত সহযোগে পরিবেশনের রীতি বেশ জনপ্রিয় ছিল। এমনকি ব্রিটিশরা ক্ষমতা গ্রহণের পরও। ইংরেজি সিভিলিয়ানদের লেখায় দেশের সর্বত্র নাথ যোগীদের নৃত্য-গীত চর্চার বিষয়টি উল্লেখ আছে।
বর্তমানে নাথ সম্প্রদায়ের আখ্যান কাব্যের পরিবেশনা বিরল বিষয়ে পরিণত হয়েছে। উত্তরবঙ্গের ২/৩ টি দল যোগীপর্বের গান পরিবেশন করে থাকেন। তবে তাদের পরিবেশনের সুযোগ খুবই কম। যোগীর গান পরিবেশনকারীদের মধ্যে মোহাম্মদ তছের মণ্ডল গায়েন একাডেমিক মহলে আলোচিত সাধকশিল্পী। বাংলা একাডেমি থেকে প্রকাশিত বাংলাদেশের লোকনাটক: বিষয় ও আঙ্গিক-বৈচিত্র্য (২০০৮) শীর্ষক গ্রন্থে তাঁর পরিবেশনা নিয়ে আলোচনা করেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ২০১২ খ্রিষ্টাব্দে তাঁকে সম্মাননা প্রদান করেছেন।

চলনবিল অঞ্চলে নাটোরের শহরতলী সংলগ্ন কৈগাড়ি কৃষ্ণপুর গ্রামে বসবাস করেন তছের মণ্ডল ও তার দলের সদস্যরা। তারা মূলত মেহনতি মানুষ। সঙ্গীত তাদের পেশা নয়-তাঁরা গান করেন আনন্দে। তছের মণ্ডলের যোগীর গান প্রথম ওস্তাদ হলেন তাঁর পিতা মরহুম মোহাম্মদ আলী মণ্ডল এবং পরে তিনি এলাকার বিখ্যাত যোগীর গানের সাধকশিল্পী মাহিন প্রামাণিকের কাছে যোগীর গানের দীক্ষা গ্রহণ করেন। তছের মণ্ডল দীর্ঘদিন যাত্রা দলের নিয়মিত শিল্পী ছিলেন। বর্তমানে মনসামঙ্গলের বিশেষ ধরনের পরিবেশনা পদ্মপুরাণ গানসহ বিভিন্ন পালাগান পরিবেশন করে থাকেন।

Banglabid

তছর মণ্ডলের দলের পরিবেশিত যোগীর গানে সংলাপ হয় মূলত গুরুর সঙ্গে শিষ্য ও অন্যদের। প্রথা অনুসারে, যোগীর হাতে থাকে জ্বলন্ত আগুনের মশাল। এই পরিবেশনায় গুরুর ভূমিকা পালন করেন তছের মণ্ডল।

যোগীর গানের আসরে সাধারণত একদল মঞ্চের মাঝে হারমোনিয়াম, ঢোলক, জুড়ি, খঞ্জরী ইত্যাদি বাদ্যযন্ত্র নিয়ে বৃত্তাকারে বসে থাকেন। আর গুরু-শিষ্যসহ অন্যান্য অভিনয়শিল্পীরা বৃত্তাকারে বসে থাকা বাদ্যযন্ত্রী ও দোহারদের চারপাশে চক্রাকারে ঘুরে ঘুরে নৃত্য-গীত ও নাট্য পরিবেশন করেন। মঞ্চে বল্লাক দাস নামক শিষ্য চরিত্রে মোক্তার মোল্লা, যোগিনী চরিত্রে ফরহাদ মণ্ডল এবং যোগিনীর পুত্রের চরিত্রে জহিরুল ইসলাম ঠান্টু অভিনয় করেন। দলের অন্য সদস্যরা হলেন মিরাজ প্রামাণিক, রিন্টু মোল্লা, দিনাজ প্রামাণিক, রহমান প্রামাণিক, নাজীর মণ্ডল ও জামাল প্রামাণিক ও খাতার মাস্টার মুজির উদ্দিন মেম্বার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যোগীর গান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনন্য চ্যানেল আই

পরবর্তী

২০ বছরে পদার্পণ করছে চ্যানেল আই

পরবর্তী
চ্যানেল আই

২০ বছরে পদার্পণ করছে চ্যানেল আই

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ের উৎকর্ষ অক্ষুণ্ন থাকুক

সর্বশেষ

তিন বছর পর মাঠে গড়াচ্ছে ‘প্রথম বিভাগ হকি’, থাকছে না বিদেশি খেলোয়াড়

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মূত্রথলি থেকে বের হলো ৩.১ কেজির পাথর, রেকর্ড দাবি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

নুসরাতের কবরে কাওয়ালি, রাহাতকে ঘিরে তীব্র বিতর্ক

আগস্ট ১৮, ২০২৬

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT