চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাট্যশিল্পের বিকাশ ও প্রচারে সৌদি আরবের বড় পরিকল্পনা প্রকাশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৯ পূর্বাহ্ণ ১৬, জুলাই ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রাচীন মিশরীয় মূর্তি ও দর্শকরা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাট্যশিল্পের বিকাশ ও প্রচারে বড় রকমের পরিকল্পনা নিয়ে আগাচ্ছে সৌদি আরব। সৌদির পারফর্মিং আর্টস কর্তৃপক্ষ বুধবার এই বিষয়ে তাদের উচ্চ পরিকল্পনা প্রকাশ করেছেন। দেশটিতে সমৃদ্ধ নাট্যশিল্প তৈরির বিষয়ে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে সম্প্রতি।

পারফর্মিং আর্টস কর্তৃপক্ষ সৌদি আরবের প্রতিভাবান শিল্পীদের খুঁজে বের করা, নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টি এবং বিনোদন মাধ্যমের মান উন্নয়নের লক্ষ্যে এসব পরিকল্পনা উন্মোচন করেছেন।

এই খাতের বিকাশে মোট ২৬টি উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, যা ২০৩০ সালের মধ্যে  পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। এর মধ্যে রয়েছে, শিক্ষা, প্রশিক্ষণ, প্রতিভা-দর্শন, প্রতিষ্ঠান গড়ে তোলা, নাট্য, ঐতিহ্যবাহী নৃত্য, সাংস্কৃতিক বাণিজ্যের পরিচযা, থিয়েটার একাডেমি, ক্যারিয়ার উন্নয়ন প্রকল্প, স্নাতক তৈরি এবং এক্ষেত্রে নানা ধরনের পুরস্কারের ব্যবস্থা।

Banglabid

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, এই বিষযে সৌদির বিভিন্ন জেলা ভিত্তিক কর্মকাণ্ড পরিচালিত হবে। শিল্পকলা একাডেমির মতো প্রতিষ্ঠান থেকে এসব পরিচালিত হবে। বিভিন্ন নাট্য পরিবেশনা, অভিনয় দক্ষতা ও এই বিষয়ে সহযোগিতার মাধ্যমে সৌদি আরব চায় ২০৩০ সালের মধ্যে একটি আধুনিক সংস্কৃতিবান্ধব সমাজের দিকে ধাবিত হতে। এর জন্য বড় রকমের অর্থও বরাদ্দ রেখেছে দেশটি।

সৌদি কর্তৃপক্ষ বলছে, আমাদের মূল লক্ষ্য হলো এই খাতের বিকাশের মাধ্যমে  দেশের প্রতিভাবনদের ক্যারিয়ারমুখী ও শক্তিশালীকরণ। সেই সঙ্গে বিনোদনের নতুন নতুন দিক উন্মোচন করা।

দেশটির এই খাতের কর্মকর্তারা আশা করছেন যে, ধারাবাহিক এই প্রক্রিয়ায় শিক্ষা ও প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে প্রায় সাড়ে ৪ হাজার স্নাতক পারফর্মার এবং ৪,২০০ জন যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণার্থী প্রস্তুত হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আর মাত্র কয়েক ঘণ্টা, রচিত হবে কি নতুন ইতিহাস?

পরবর্তী

কেবল শিক্ষা মন্ত্রণালয়েই কেন লকডাউনের লক?

পরবর্তী
শিক্ষা প্রতিষ্ঠান

কেবল শিক্ষা মন্ত্রণালয়েই কেন লকডাউনের লক?

বাধাই হো খ্যাত সুরেখা সিকরি, বৃদ্ধা মহিলা, ঘরে বসে, স্মৃতিচারণা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন 'বাধাই হো' খ্যাত সুরেখা সিকরি

সর্বশেষ

দুপুর জমাতে চ্যানেল আইয়ে আসছে ‘দারুণ দুপুর’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ৩৮ লাখ টাকা ডাকাতি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে মৃত্যু ৪

আগস্ট ৩১, ২০২৬

নবম পে-স্কেল অনুমোদন: বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিং ঠেকাতে সরকারি-বেসরকারি অংশীদারত্বে কমিটি গঠন

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT