চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাজিব রাজাকের বাড়িতে শত শত মিলিয়ন ডলারের জুয়েলারি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৪ অপরাহ্ণ ২৭, জুন ২০১৮
আন্তর্জাতিক
A A
নাজিব রাজাক

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বাড়ি থেকে ২৭৩ মিলিয়ন ইউএস ডলার মূল্যমানের জুয়েলারি সামগ্রী আটক করেছে মালয়েশিয়ার পুলিশ। আটকের তালিকায় বিপুল পরিমাণ গহনা, হাতব্যাগ ও নগদ টাকা রয়েছে।

নাজিব রাজাকের স্ত্রী রোসমাহ মানসুরের ১.৬ মিলিয়ন ইউএস ডলারের একটি সোনা ও ডায়মন্ডের গলার মালা, ১৪টি টায়রা এবং ২৭২টি হার্মিসের ব্যাগ উদ্ধার করা হয়েছে।

রাষ্ট্রীয় ইনভেস্টমেন্ট ফান্ড ১ এমডিবি দুর্নীতির তদন্তের অংশ হিসেবে এসব সামগ্রী আটক করা হয়। ফান্ডটির বিলিয়ন বিলিয়ন ডলার হিসাবহীন ছিলো। গত মে মাসে নির্বাচনে হঠাৎ হেরে যাওয়ার পরই তার বিরুদ্ধে এই তদন্ত শুরু হয়।

পুলিশ বলছে, মালয়েশিয়ার ইতিহাসে এটিই সবচেয়ে বড় আটকের ঘটনা। আটকের তালিকায় সবচেয়ে বেশি ছিলো গহনা, প্রায় ১২ হাজারটি। হাতব্যাগ পাওয়া গেছে ৫৬৭টি, যেগুলোর মূল্য ৩০ মিলিয়ন ইউএস ডলার। ৪২৩টি ঘড়ি ও ২৩৪ জোড়া সানগ্লাস।

পুলিশ কমার্শিয়াল ক্রাইম ডিভিশনের প্রধান অমর সিং বলেন, এত বেশি জিনিস ছিলো যে আমরা ওখানে গুণতেই পারছিলাম না। কর্মকর্তাদের পাঁচ সপ্তাহ লেগেছে জিনিসগুলো ঠিকঠাক গুণতে ও তার দাম অনুমান করতে।

এর আগেও নিজের কেনাকাটার অভ্যাস ও ব্র্যান্ডের জিনিসের প্রতি ভালোবাসার কারণে আলোচিত ছিলেন রোসমাহ। তাকে ফিলিপাইনের ফার্স্ট লেডি ইমেলডা মার্কোসের সঙ্গেও তুলনা করা হচ্ছিলো।

দুর্নীতির অভিযোগ ওঠায়ই নির্বাচনে হেরে যান নাজিব রাজাক। সেই ফান্ড থেকে ৭০০ মিলিয়ন ইউএস ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

নির্বাচনে হারার পরই তার ও তার স্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু হয় এবং তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

ট্যাগ: নাজিব রাজাকমালয়েশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেষ আটে মুখোমুখি মেসি-রোনালদো?

পরবর্তী

প্রেম ও বয়ফ্রেন্ডের বিষয় খোলাসা করলেন প্রিয়াঙ্কা

পরবর্তী

প্রেম ও বয়ফ্রেন্ডের বিষয় খোলাসা করলেন প্রিয়াঙ্কা

মেসিকে নিয়ে বাংলায় মিউজিক ভিডিও প্রকাশ

সর্বশেষ

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডে-কেয়ারে ৩ বছরের শিশুকে চেয়ারে বেঁধে মারধরের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬

গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

আগস্ট ৩১, ২০২৬

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নিঝুমদ্বীপ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT