চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নর্থ কোরিয়ার সঙ্গে বন্ধুত্ব: যুক্তরাষ্ট্রের চাপে নেই মিয়ানমার  

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ণ ২৬, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A

নর্থ কোরিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকায় বিশ্বের বিভিন্ন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। তবে নর্থ কোরিয়ার কাছ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পদ্ধতি পাওয়া মিয়ানমার যুক্তরাষ্ট্রের ‘সর্বোচ্চ চাপ’ এর প্রচারণা থেকে মুক্ত থাকছে।

দুই দেশের আইনজীবীরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সময়গুলোতে দূরত্ব ছিল উদ্বেগজনক। জাতিসংঘের সাম্প্রতি বলেছে, মিয়ানমার নর্থ কোরিয়ার সঙ্গে তাদের ‘চলমান’ অস্ত্রের সম্পর্ক ছিন্ন করতে ব্যর্থ হয়েছে, যেখানে তারা স্বৈরতান্ত্রিক থেকে গণতান্ত্রিক দেশের পথে এগিয়ে যাচ্ছে।

রিপাবলিকান সিনেটর কোরি গার্ডনার বার্তা সংস্থা এপিকে বলেন, আমি বার্মার সফলতা কামনা করি। আমি চাই তাদের বেসামরিক নেতৃত্ব সফল হোক। কিন্তু অত্যাচারি নর্থ কোরিয়ার সঙ্গে বাণিজ্য আমরা অনর্থকভাবে দেখবো না, তাদের পাশেও থাকবো না।

রিপাবলিকানদের মুখপাত্র ইডি রয়সি মিয়ানমার সরকারকে বলেছেন, নর্থ কোরিয়ার সঙ্গে ভারসাম্য রক্ষা করে চললে এবং অস্ত্র কিনলে অব্যশ্যই নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

বারাক ওবামা ২০১৬ সালে সু চি’র দল ক্ষমতায় আসায় তাদের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেন। কয়েক ডজন ব্যক্তি ও কোম্পানি যারা মানবাধিকার লঙ্ঘন এবং সামরিক জান্তার সঙ্গে সম্পর্ক থাকায় মার্কিন ট্রেজারি বিভাগের কালো তালিকায় ছিল, তাদের ওপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।

এছাড়াও নর্থ কোরিয়ার সঙ্গে সামরিক বাণিজ্য রক্ষায় অভিযুক্ত কয়েকজন সামরিক কর্মকর্তার বিরুদ্ধেও সাহায্যের হাত বাড়িয়ে দেয়া হয়, যা ছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের পরিপন্থী।

এরপর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর মিয়ানমারের বাণিজ্যের অন্যতম প্রধান প্রতিরক্ষা শিল্পের ওপর আবারো নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তবে তা ছিল খুবই দুর্বল। অবশ্য তখন আগে যেমসব ব্যক্তি ও কোম্পানিগুলো কালো তালিকা থেকে মুক্ত হয়েছে, পুনরায় তাদরেকে ট্রেজারি বিভাগের বিশেষ মনোনীত রাষ্ট্রের (এসডিএন) তালিকাভুক্ত করেনি।

সম্প্রতি রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতনের কারণে মিয়ানমার আবারো যুক্তরাষ্ট্রের রোষানলে পড়েছে। রোহিঙ্গাদের নির্যাতনকে যুক্তরাষ্ট্র জাতিগত নিধন বলে উল্লেখ করেছে। এ কারণে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সামরিক বাহিনীর এক কর্মকর্তাকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে। জড়িত অন্যদের ওপরও নিষেধাজ্ঞা আরোপের জন্য সিনেটে বিল পাশ হয়েছে। এছাড়া নর্থ কোরিয়া থেকে অস্ত্র কিনলে কোনো ব্যক্তিকে এসডিএন তালিকাভুক্ত করতে প্রয়োজনে আইন করা হবে বলেও জানানো হয়েছে।

যদিও এখনো মিয়ানমার নর্থ কোরিয়ার আয়ের একটি বড় উৎস। সামরিক জান্তার সময়ে মিয়ানমার ছিল নর্থ কোরিয়ার অস্ত্রের সবচেয়ে বড় বাজার।

তবে যুক্তরাষ্ট্র যেহেতু তাদের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করছে, তাই মিয়ানমার নর্থ কোরিয়ার সঙ্গে অর্থ লেনদেন এবং নর্থ কোরিয়ার নাগরিকদের কার্যক্রম কমাতে কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। তারা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, নর্থ কোরিয়ার সঙ্গে চুক্তিও বাতিল করবে তারা। এরকম আরো অনেককিছু আছে যা ইতোমধ্যে বন্ধ হয়েছে বলে জানায় মিয়ানমার।

ট্যাগ: নর্থ কোরিয়ামিয়ানমারযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

স্বাধীনতা পুরস্কার অর্জনে শাইখ সিরাজকে সুধীজনদের শুভেচ্ছা

পরবর্তী

গার্দিওলা ‘কাপুরুষ ও গৃহপালিত’!

পরবর্তী

গার্দিওলা ‘কাপুরুষ ও গৃহপালিত’!

স্বাধীনতা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে বলিউডের যশপাল

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

আগস্ট ২৯, ২০২৬

জয়সূচক গোল করে আল নাসেরের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো

আগস্ট ২৯, ২০২৬

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT