চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নর্থের তোপে একদিনে দুবার অলআউট ইস্টরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
ইয়াসিন আরাফাত মিশু

ইয়াসিন আরাফাত মিশু

আগেরদিন উইকেটে খুঁটি গেড়ে বসেছিলেন দুই ওপেনার তাসামুল হক ও লিটন দাস। স্বপ্ন বড় সংগ্রহের। কিন্তু ইস্ট জোনের খেলোয়াড়রা ভাবতেই পারেননি পরেরদিন কী বিপর্যয় অপেক্ষা করছে তাদের! বৃহস্পতিবার এক দিনে দুবার অলআউট হয়ে ইনিংস ও ২৮ রানে হেরে মাত্র তৃতীয় দিনেই নর্থ জোনকে ম্যাচ উপহার দিয়েছে মুমিনুল হকের দল।

অথচ প্রথম ইনিংসে নর্থের করা ৪১৫ রানের জবাবটা ভালোই দিচ্ছিল ইস্টরা। বুধবারের ১১০ রানের জুটিতে এদিন আরও ১২ রান যোগ করে বিচ্ছিন্ন হন দুই উদ্বোধনী তাসামুল ও লিটন। লিটন থেমেছেন ৬৯ রানে। আরেক ওপেনার তাসামুলের ব্যাটে এসেছে ৫৬।

দুজন সাজঘরে ফিরতেই ইস্টের ইনিংসে মড়ক নামান দুই পেসার ইয়াসিন আরাফাত মিশু ও শরিফুল ইসলাম। প্রতিপক্ষের আট উইকেট সমান ভাগে ভাগ করেছেন দুজনে। তাতে ২১৭ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে ইস্ট।

Banglabid

দ্বিতীয়বার ব্যাটে নেমে আবারও ইয়াসিন আরাফাত ও শরিফুল ইসলামের তোপে পড়ে ইস্ট জোন। দুজনের সঙ্গে এবার যোগ দেন আরেক পেসার শফিউল ইসলাম। তিন পেসারের তাণ্ডবে ১৭০ রানে অলআউট হয়ে ইনিংস হারের মুখ পড়ে ইস্টরা। ইয়াসিন-শরিফুল-শফিউল প্রতিপক্ষের নয় উইকেটের ৩টি করে নিয়েছেন। অন্য উইকেটটি তাইজুলের।

ইস্টের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৫০ করেছেন সোহাগ গাজী। সঙ্গে মোহাম্মদ সাইফউদ্দিনের ৩২ রান কেবল ব্যবধানই কমিয়েছে। ম্যাচ সেরা হয়েছেন নর্থের ইয়াসিন আরাফাত।

এই জয়ে বোনাস পয়েন্টেসহ ১৭ পয়েন্ট পেয়েছে নর্থরা। তাতে পাঁচ ম্যাচে ৫৮ পয়েন্টে টেবিলের শীর্ষে নর্থ। আর হেরে সমান ম্যাচে ৪০ পয়েন্ট ইস্টের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিএললিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ইন্টারনেট, ফেসবুকে নয় সন্তান বিপথে যায় বাবা-মায়ের অযত্নে: মোস্তফা জব্বার

পরবর্তী

বুবলীর ‘বাঙালিয়ানা’ মুগ্ধতা ও আলতা বানু

পরবর্তী

বুবলীর ‘বাঙালিয়ানা’ মুগ্ধতা ও আলতা বানু

খালেদা ‍জিয়ার সাক্ষাৎ পাননি বিএনপি নেতারা

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT