চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নদী সুরক্ষায় গণজাগরণ

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৩৫ অপরাহ্ণ ০৯, মার্চ ২০১৮
সম্পাদকীয়
A A

নদীমাতৃক দেশ হিসেবে বাংলাদেশের পরিচিতি হাজার বছরের। নদীকে ঘিরে এ অঞ্চলে ক্রমান্বয়ে গড়ে উঠেছে সভ্যতা। এছাড়া কৃষিপ্রধান দেশ হিসেবেও বাংলাদেশে নদীর গুরুত্ব অপরিসীম। তবে সেই গুরুত্বপূর্ণ নদীগুলোর বেশিরভাগই এখন মরণাপন্ন। মুনাফালোভীরা নানা কৌশলে নদীগুলো দখল করে ফেলছে। গলা টিপে ধরার মতো আটকে ফেলছে এর প্রবাহ। একই সঙ্গে নদীকে ব্যবহার করছে বর্জ্য ফেলার ভাগাড় হিসেবে। সব আবর্জনা যেমন ফেলা হচ্ছে নদীর তীরে তেমনি বিষাক্ত শিল্প বর্জ্য ফেলারও জায়গা নদী। শহর সংলগ্ন নদীগুলোর উপর অত্যাচারের মাত্রা আরো বেশি। এভাবেই দখল এবং দূষণের কবলে পড়ে নদী নিজের ঐতিহ্য হারাচ্ছে দিন। এর ফলে নদীমাতৃক বাংলাদেশ থেকে নদীকেন্দ্রিক ইকোসিস্টেম, নদী নির্ভর অর্থনীতি, কৃষি ও যোগাযোগও অনেকটা হারিয়ে যেতে বসেছে। দূষণ আর দখলের সব খবর না এলেও গণমাধ্যমে প্রায় প্রতিদিন এমন কিছু খবর আসে। এসব খবর দেখে এবং জনগণের দাবির পরিপ্রেক্ষিতে মাঝে মধ্যে এসব স্থাপনা সরাতে উদ্যোগী হয় প্রশাসন। কিন্তু তা কোন কাজে আসে না। কয়েকদিন পরই আবারও নদীর দুই পাড়ে গড়ে উঠে শত শত অবৈধ স্থাপনা। এর কোন কোনটি শিক্ষা বা ধর্মীয় প্রতিষ্ঠানের নামে। তৈরি হয় ব্যবসা প্রতিষ্ঠান এমনকি বসতবাড়িও। একইসঙ্গে বড় নদীগুলোর বিভিন্ন অংশে পলি জমে ছোট হয়ে যাওয়া, চরের ফলে প্রবাহ সংকুচিত, ভাটিতে বিভিন্ন জায়গায় ভাঙা, আবার অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের মাধ্যমে হুমকির মধ্যে ফেলার ঘটনাও রয়েছে। অথচ নদীও একটি জীবন্ত সত্তা। ভারতে ইতোমধ্যে গঙ্গা ও যমুনা নদীকে জীবন্ত সত্তা ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের নদীগুলোর জন্য এ ঘোষণার দাবি দিন দিন জোরালো হচ্ছে। তাই জীবন্ত সত্তাকে যেকোনভাবে মৃতপ্রায় করে তোলা দণ্ডনীয় অপরাধ। তবে এ অপরাধ দমনের দায়িত্ব যাদের, অনেকাংশে তাদের নেওয়া ভূমিকা অপ্রতুল। তাদেরকে এ বিষয়ে আরও উদ্যোগী হতে হবে। এসব ক্ষেত্রে বড় নদীর জন্য পরিকল্পিত ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। এছাড়া নদী সুরক্ষায় গণজাগরণ গড়ে তুলতে হবে বলে আমরা মনে করি। পরিবেশ এবং অর্থনীতি উভয় ক্ষেত্রেই নদীর যে গুরুত্ব, সে সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। নিজ বাড়ি থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানেও নদী সম্পর্কে শিক্ষার ব্যবস্থার পাশাপাশি দখলদার ও দূষণকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে আমরা সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী

আগস্ট ১৪, ২০২৬

আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত

আগস্ট ১৪, ২০২৬

আল-কায়েদার নেটওয়ার্ক বিস্তারের নতুন কৌশল, আলোচনায় বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬

জুমার দিন কেন এত গুরুত্বপূর্ণ? ইসলামের দৃষ্টিতে শুক্রবারের বিশেষ মর্যাদা

আগস্ট ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

গলায় রুটি আটকে স্কুলছাত্রীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT