চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন যুগে ট্রাম্প অর্গানাইজেশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

বিপুল বিত্তবৈভবের মালিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাপক সমালোচনা আর মামলার পরিপ্রেক্ষিতে তার ‘ট্রাম্প সংস্থা’ থেকে সোমবার (স্থানীয় সময়) পদত্যাগ করেছেন।

সংস্থাটির দায়িত্ব ন্যাস্ত হয়েছে তার দুই পু্ত্র ডোনাল্ড জুনিয়র এবং এরিকের হাতে। হোয়াইট হাউজের মুখপাত্র সিন স্পাইসার এ তথ্য জানান।

প্রথম স্ত্রী ইভানা ট্রাম্পের ঘরে এই দুই ছেলের জন্ম। সোমবার এই দুই ভাই তাদের হাস্যোজ্জ্বল একটি ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে লেখেন, “ট্রাম্প অর্গানাইজেশনে নতুন যুগের শুরু।”

Banglabid

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগের কথানুযায়ী ট্রাম্প পদত্যাগ করেছেন উল্লেখ করে সিন বলেন, ডন ও এরিক এখন কোম্পানির পূর্ণাঙ্গ নিয়ন্ত্রক।

ইন্সটাগ্রামে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের পোস্ট

তবে ট্রাম্পের এই ‘অপর্যাপ্ত’ পদক্ষেপেও সমালোচকরা খুশী নন। এর সাথে স্বার্থগত সংঘাতেরও নিরসন দেখছেন না তারা। বরং ট্রাম্পের সমস্ত সম্পত্তি তারল্যে পরিণত করার পক্ষে তারা, যেগুলো ব্লাইন্ড ট্রাস্টে পরিণত করা হবে। (যেক্ষেত্রে ট্রাস্টের সুবিধাভোগীরা এর ব্যাপারে সচেতন থাকে না এবং পরিচালনায় হস্তক্ষেপ করতে পারে না)

এমন করতে আইনি বাধ্যবাধকতা না থাকলেও প্রেসিডেন্টদের জন্য এমনটি রীতি হয়ে গেছে। এর আগেও প্রেসিডেন্টরা তাদের সকল সম্পত্তি থেকে নিজেদের আলাদা করে নিয়েছিলেন, যাতে কোন জাতীয় নীতির সাথে স্বার্থের সংঘাত না হয়।

Reneta

সোমবারই ওয়াশিংটনে সচেতনতা এবং নীতিবিষয়ক নাগরিক সংগঠন (ক্রিউ) ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সংবিধান ভঙ্গের অভিযোগ আনেন। তাদের অভিযোগ, ট্রাম্প ব্যবসায়িক স্বার্থ থেকে সরে আসেনি বা ডিসির পুরাতন পোস্ট অফিস বিল্ডিংয়ের হোটেলটি থেকেও নিজেকে বিযুক্ত করেননি।

এদিন সকালে নিউইয়র্কের এক জেলায় এই অভিযোগে একটি মামলা দায়ের করে ক্রিউ। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ভবনটি লিজ নিয়ে হোটেল গড়ে তুলেছিলেন ট্রাম্প। এই লিজের শর্তানুযায়ী কোন নির্বাচিত ব্যক্তি এর সম্পত্তি থেকে লাভবান হতে পারেন না।

ক্রিউয়ের অভিযোগ, দেশের স্বার্থগত বিষয়ে আলোচনার জন্য এই হোটেলে যখন বিদেশী অতিথিদের আনা হবে,  তখন ট্রাম্পের স্বার্থও এসে পড়তে পারে।

তবে ট্রাম্পের আইনজীবী শেরি ডিলন সম্প্রতি প্রেসিডেন্টের স্বার্থগত সংঘাতের বিষয়টিকে উড়িয়ে দেন। ট্রাম্প পুত্র এরিকও একে ‘খুবই দুঃখজনক’ অভিহিত করে ‘শুধু মাত্র রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে মামলা’ বলে মন্তব্য করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাষ্ট্রপতির উদ্যোগকে বিতর্কিত করেছে আ. লীগ: মির্জা ফখরুল

পরবর্তী

হায়দরাবাদের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে পারে বাংলাদেশ

পরবর্তী

হায়দরাবাদের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে পারে বাংলাদেশ

২৫ জানুয়ারি শিল্পকলা একাডেমিতে ‘ট্র্যাজেডি পলাশবাড়ি’

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT