চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন প্রজন্মের অভিনয়ে এসেছে ‘হ্যামলেট’

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
৯:৩৪ পূর্বাহ্ণ ১৭, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
‘হ্যামলেট’ নাটকের দৃশ্য

‘হ্যামলেট’ নাটকের দৃশ্য

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে গতকাল রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ‘হ্যামলেট’ নাটকের উদ্বোধনী প্রদর্শনী। উইলিয়াম শেক্‌সপিয়রের এই নাটকটি অনুবাদ করেন সৈয়দ শামসুল হক। নাটকটি নতুন করে মঞ্চে এনেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আর এই নাটকে অভিনয় করেছেন এ প্রজন্মের ​অভিনয়শিল্পীরা।

নাটকের আগে ছিল আলোচনা। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আরও উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাটকটির নির্দেশক আতাউর রহমান ও গবেষক মফিদুল হক।

আতাউর রহমান বলেন, ‘শেক্‌সপিয়রের লেখা ঠিক রেখে সৈয়দ শামসুল হক ঘটনাকে আমাদের প্রেক্ষাপটে তুলে ধরার চেষ্টা করেছেন। এতে রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের কবিতা আর গান ব্যবহার করা হয়েছে। আছে আমাদের লোকসংগীত। যাতে করে শেক্‌সপিয়রের “হ্যামলেট” আমাদের “হ্যামলেট” হয়ে ওঠে। বাঙালি ও বাংলাদেশের “হ্যামলেট” হয়ে ওঠে।’

Banglabid

আসাদুজ্জামান নূর বলেন, ‘সৈয়দ শামসুল হক লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় “হ্যামলেট” নাটক অনুবাদ করেছেন। তিনি নাটকটি দেখে যেতে পারেননি। তার অনুবাদের ভাষা শক্তিশালী ও সাবলীল। তার নাটকের ভাষা, গল্পের বুনন, রূপকতা অনন্য। সৈয়দ শামসুল হকের রেখে যাওয়া কাজগুলো বারবার মঞ্চায়নের মধ্যমেই আমরা তাকে বাঁচিয়ে রাখতে পারব।’

লিয়াকত আলী লাকী বলেন, ‘উইলিয়াম শেক্‌সপিয়রের ৪৫৩তম জন্ম ও ৪০১তম প্রয়াণ দিবস উপলক্ষে বিশ্বব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা বছরব্যাপী নানা অনুষ্ঠান আয়োজন করছি। তারই অংশ হিসেবে মঞ্চে আনা হলো “হ্যামলেট”। সবগুলো দলের কর্মীদের থেকে অডিশনের মাধ্যমে নতুন প্যজন্মের সেরা অভিনয়শিল্পীদের বাছাই করে এই নাটকে অভিনয়ের সুযোগ দেওয়া হয়েছে।’

আলোচনা শেষে মঞ্চস্থ হয় ‘হ্যামলেট’ নাটকটি। প্রথম প্রদর্শনীতে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের দর্শক গ্যালারি ছিল পূর্ণ। সাভার থেকে মিতু রহমান আসেন ‘হ্যামলেট’ দেখতে। নাটক দেখা শেষে তিনি বলেন, ‘কোন দিক দিয়ে এক ঘণ্টা ৪২ মিনিট পার হয়ে গেছে টেরই পাইনি। নাটকে বুঁদ হয়ে ছিলাম। সাভার থেকে আসছিলাম শুধু নাটকটা দেখার জন্য। আমি মনে করি আমার অর্থ ও শ্রম বিফলে যায়নি।’

Reneta

‘হ্যামলেট’ নাটকে অভিনয় করেছেন মাসউদ সুমন, শামীম সাগর, সংগীতা চৌধুরী, আমিনুর রহমান মুকুল, শফিকুল ইসলাম, মো. সোহেল রানা, কান্তা জামানসহ অনেকে।

‘হ্যামলেট’ নাটকের প্রদর্শনীর আগে আলোচনায় অংশ নেন অতিথিরা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হ্যামলেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বগুড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৩

পরবর্তী

বিনিয়োগ সম্ভাবনায় শীর্ষে বাংলাদেশ

পরবর্তী

বিনিয়োগ সম্ভাবনায় শীর্ষে বাংলাদেশ

মুজিবনগর দিবসে সাম্প্রদায়িক শক্তি মূলোৎপাটনের ডাক

সর্বশেষ

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬

হোমটেক্সের লোগো-নাম নকল, ২ শোরুমে জরিমানা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT