বিনোদন

নতুন চেহারায় ‘নব্বই দশকের রণবীর’

নব্বই দশকের রণবীরের নতুন চেহারা, দুই ছবি তুলনা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ব্যক্তির ছবি, একে অপরের পাশে, একটির চেহারা নব্বই দশকের রণবীরের মতো।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘রাম লীলা’, ‘বাজিরাও মাস্তানি’ এবং ‘পদ্মাবতী’, এই তিন ছবির জন্যই রণবীর সিং কে দাড়ি রাখতে হয়েছিল। বিশেষ করে ‘পদ্মাবতী’র জন্য বেশ বড় দাড়িতে দেখা গেছে তাকে। কিন্তু হঠাৎ করেই একদম নতুন লুকে ক্যামেরা বন্দী হলেন তিনি।

সম্প্রতি প্রকাশিত একটি ছবিতে সম্পূর্ণ ক্লিন শেভে দেখা গেছে তাকে। আর তা থেকেই ধারণা করে নেয়া হচ্ছে যে ‘পদ্মাবতী’র শুটিংয়ের পাট চুকিয়ে ফেলেছেন এই তারকা। মুম্বাইরে বান্দ্রায় তোলা এই ছবিতে তার কাঁধ পর্যন্ত চুল মনে করিয়ে দিচ্ছে ৯০ এর দশকের ফ্যাশনের কথা। ক্লিন শেভে রণবীরকে যেন একদম ক্যারিয়ারের প্রথম দিকের মতই দেখাচ্ছে।

সঞ্জয় লীলা বনসালি পরিচালিত ‘পদ্মাবতী’ ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকন। এছাড়াও এই ছবিতে আছেন শহীদ কাপুর। ছবিটি এ বছরের নভেম্বরে মুক্তি পাবে। টাইমস অব ইন্ডিয়া।

নতুন চেহারায় রণবীর
মুম্বাইয়ের বান্দ্রায় তোলা এই ছবিতে তার কাঁধ পর্যন্ত চুল মনে করিয়ে দিচ্ছে ৯০ এর দশকের ফ্যাশনের কথা।
বিষয়:রণবীর সিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…