চীনের স্মার্টফোন ব্র্যান্ড ভিভো ভারতের বাজারে উন্মুক্ত করেছে ভি৭ প্লাস মডেলের একটি ফ্লাগশিপ স্মার্টফোন যাতে আছে ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এটিই প্রথম স্মার্টফোন যাতে ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
স্মার্টফোনটির তিনটি বিশেষ দিক তুলে ধরেছে ভিভো। এগুলো হলো- ক্যামেরা কোয়ালিটি, ডিজাইন এবং দীর্ঘ ব্যাটারি লাইফ। বেজেললেস এই স্মার্টফোনে আছে ৫.৯৯ ইঞ্চি ডিসপ্লে, তবে ডিসপ্লে রেজ্যুলেশন সীমিত থাকছে ৭২০ পিক্সেলেই। এতে আছে স্ন্যাপড্রাগন ৪৫০ চিপসেট, ৪ গিগাবাইট র্যাম, ৬৪ গিগাবাইট স্টোরেজ ক্যাপাসিটি।
ফোনটিতে আছে ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। স্মার্টফোনটির বিশেষ ফিচার হিসেবে থাকছে ফেস অ্যাক্সেস নামের ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি। ৩২২৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে ভিভো ভি৭ প্লাসে।
এ মাসেই ভারতের বাজারে পাওয়া যাবে স্মার্টফোনটি যার দাম ২১ হাজার ৯০০ রুপি।









