চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন ‘আমিরে’ ছিন্নভিন্ন শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইনজুরির কারণে ওয়ানডে সিরিজে ছিলেন না পাকিস্তানের বোলিং আক্রমণের সেরা অস্ত্র মোহাম্মদ আমির। তাতে কি; দলটা যে পাকিস্তান। তাই নতুন আমির পেতেও দেরি হয়নি তাদের। সেই নতুন ‘আমির’ উসমান খান শেনওয়ারির তাণ্ডবে ছিন্নভিন্ন শ্রীলঙ্কা। পঞ্চম ওয়ানডেতে ৯ উইকেটে জিতে লঙ্কানদের হোয়াইটওয়াশ করল পাকিস্তান।

২০ রানেই ৫ উইকেট হারিয়ে রীতিমত কাঁপছিল শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত সর্বনিম্ন রানের লজ্জা এড়িয়ে ১০৩ রান করে অলআউট হয় তারা।

চতুর্থ ওয়ানডেতে অভিষেকেও প্রথম ওভারে উইকেট নিয়েছিলেন উসমান। এদিনও সেটাই করলেন। ইনিংসের পঞ্চম বলে সাদিরা সামারাবিক্রমকে বোল্ড করে শুরু, পরে সপ্তম ওভারের তৃতীয় বলে মিলিন্দা সিরিবর্ধনাকে ক্যাচ বানিয়ে থামেন। এই ১৭ বলের মাঝেই শ্রীলঙ্কার প্রথম পাঁচ উইকেট তুলে নেন পাকিস্তানি পেসার।

Banglabid

২০০১ সালের পর এমন বিধ্বংসী স্পেল মাত্র দুবার দেখা গেছে। ২০০৩ বিশ্বকাপে চামিন্ডা ভাস ১৬ বলের মধ্যে বাংলাদেশের প্রথম ৫ ব্যাটসম্যানকে আউট করেছিলেন। আর ২০১৩ সালে হল্যান্ডের ফন ডার গুগটেন কানাডার ৫ ব্যাটসম্যানকে ফিরিয়েছেন ১৯ বলের মধ্যেই। তবে গুগটেনকেও ছাড়িয়ে গেছেন উসমান।

থিরিমান্নে ও প্রসন্নর ২৯ রানের জুটিতে সর্বনিম্ন ইনিংসের রেকর্ড এড়ায় শ্রীলঙ্কা। ৩৪ রানে ৫ উইকেট পেয়েছেন উসমান।

পাকিস্তানের হয়ে বাকি কাজটা সারেন আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার হাসান আলী ও শাদাব খান। প্রত্যেকেই নিয়েছেন দুটি করে উইকেট।

Reneta

লঙ্কান ইনিংসের জবাব দিতে নেমে সহজেই জয় তুলে নিয়েছে পাকিস্তান। ওপেনিংয়ে ৮৪ তুলে ২০.২ ওভারেই জিতে যায় সরফরাজের দল। ৪৮ রান করে ফখর জামান আউট হলেও ৪৫ রানে অপরাজিত ছিলেন ইমাম-উল-হক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজমোহাম্মদ আমির
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপিকে নির্বাচনে আসতে ওবায়দুল কাদেরের আহ্বান

পরবর্তী

রোহিঙ্গাদের জন্য আরও ৫শ’ কোটি টাকা সহায়তার ঘোষণা

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের জন্য আরও ৫শ’ কোটি টাকা সহায়তার ঘোষণা

সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী ব্যক্তিরা উপস্থিত, পেছনে নৃত্যনাট্য উৎসবের ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

‘তাসের দেশ’ দিয়ে শুরু হচ্ছে সৃষ্টির নৃত্যনাট্য উৎসব

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT