চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপিকে নির্বাচনে আসতে ওবায়দুল কাদেরের আহ্বান

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৭:৫৪ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A
বিএনপি নির্বাচনে আসার জন্য ওবায়দুল কাদেরের আহ্বান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন: প্লিজ, নির্বাচন বয়কট করবেন না। গণতন্ত্রের স্বার্থে আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক। এটা জনগণ যেমন প্রত্যাশা করে, আমরাও প্রত্যাশা করি।

সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সভাপতিমণ্ডলীর বৈঠক হয়। ওই বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন ওবায়দুল কাদের।

এসময় তিনি বলেন: ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের সঙ্গে দেখা করেছেন। বিএনপির সঙ্গে দেখা করে বলেছেন, ‘আগামী নির্বাচনে সবার অংশগ্রহণে হওয়া উচিত।’

‘তাতে ফখরুল ইসলাম আলমগীর সাহেব আশাবাদী হয়েছেন! আমরাও আশাবাদী। সকলের অংশগ্রহণে একটি সুষ্ঠ নির্বাচন প্রত্যাশা করে আওয়ামী লীগ। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার এ কথা বলেছেন।’

ওবায়দুল কাদের বলেন: সুষমা স্বরাজের সঙ্গে বৈঠকের পর বিএনপি কেন আশাবাদী? আসলে তাদের বোঝা দায় হয়ে পড়েছে! তারা কখনও আশাবাদী; আবার কখনও শ্রাবণের আকাশে কালো মেঘ তাদের মুখমণ্ডলে চলে আসে।

‘সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ২৫টির বেশি সিট পাবে না’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন: তারা কি ২৫ সিট দেয়ার মালিক? ক্ষমতায় কে আসবে তা দেশের জনগণই ঠিক করবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

২০ অসচ্ছল নারী পেলেন বসুন্ধরা গ্রুপের উপহার

আগস্ট ১, ২০২৬

মতিঝিলের ঘটনার সঙ্গে মিরপুর-ফার্মগেটের যোগ নেই: সিটিটিসি

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT