চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এসি আশফাক চরিত্রের প্রেমে পড়লে ভুল করবেন’

সারারা মুশাররাত তূর্ণা সারারা মুশাররাত তূর্ণা
৫:০৯ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০১৭
বিনোদন
A A
প্রকৃতির মাঝে হাস্যোজ্জ্বল যুবক, ক্যামেরার দিকে তাকানো. Channel i News - চ্যানেল আই নিউজ

এ বি এম সুমন

সুঠাম দেহ, ভরাট কণ্ঠ আর বুদ্ধিদীপ্ত চেহারা! ‘ঢাকা অ্যাটাক’ এর সৎ, সাহসী ও নিষ্ঠাবান সোয়াত সদস্য আশফাক, বাস্তবের এবিএম সুমন।

মুক্তির চতুর্থ সপ্তাহেও প্রেক্ষাগৃহগুলোতে দর্শকের উপচে পড়া ভিড় নিয়ে সগর্বে চলছে ‘ঢাকা অ্যাটাক’। এই চলচ্চিত্রের অন্যতম প্রধান অভিনেতা এবিএম সুমন এরই মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন দেশের আপামর দর্শকের কাছে।

বাস্তবের সোয়াত বাহিনীর কর্মীকেই যেন ফুটিয়ে তুলেছেন সুমন- এমনটাই মন্তব্য ঢাকা অ্যাটাক এর সব দর্শকের। সোয়াতের ইনচার্জ হিসেবে চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য পরিশ্রমও করেছেন প্রচুর। ঢালিউড কি তবে নতুন অ্যাকশন হিরো পাচ্ছে? এই প্রশ্ন করতেই পারেন দর্শক।

এ বি এম সুমন
এবিএম সুমন
Banglabid

মডেলিং দিয়ে যাত্রা শুরু করা এ বি এম সুমনের তৃতীয় মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’। এর আগে মুক্তি পেয়েছে ‘অচেনা হৃদয়’ আর ‘রুদ্র: দ্য গ্যাংস্টার’। সামনে আসছে আরেকটি চলচ্চিত্র- তানিম রহমান অংশু’র ‘আদি’, এটিও অ্যাকশন ও থ্রিলারধর্মী চলচ্চিত্র। অপেক্ষায় আছেন সোহেল আরমানের ‘ভ্রমর’ আর ‘বিউটি সার্কাস’ নামে আরও দুইটি চলচ্চিত্রের জন্য।

এ বি এম সুমন
এবিএম সুমন

সাত বছর অস্ট্রেলিয়ায় থেকে দেশে ফিরে নতুন ভাবে নিজেকে প্রথমে প্রতিষ্ঠিত করেছেন মডেল হিসেবে। এবার ‘ঢাকা অ্যাটাক’ মুক্তির পর শুধু তাঁর অভিনয়ের প্রশংসা হয়েছে তাই নয়, দেশের প্রচুর নারী দর্শক তাঁর প্রেমেও পড়েছেন। লাখো বাঙালি তরুণীর হৃদয় তিনি এর মধ্যেই জয় করে ফেলেছেন। প্রমাণ পাওয়া যাচ্ছে ‘ঢাকা অ্যাটাক’ দেখার পর তাদের সামাজিক যোগাযোগের মাধ্যমে অনুভূতি প্রকাশের মাধ্যমে।

আফরোজা সোমা নামে একজন লিখেছেন, ‘এমন সুন্দর অভিনয় করে আর এমন সুন্দর কণ্ঠস্বরওয়ালা যুবকের সিনেমা বা অন্য কোন কাজ আগে চোখে পড়ে নাই কেন?’

Reneta

ফেরদৌসি আহমেদ নামের আরেক দর্শক এর মন্তব্য, ‘সবচেয়ে বেশি ভালো লেগেছে সোয়াত টিমের আশফাককে! এত্ত বেশি হ্যান্ডসাম। ক্রাশ খেয়েছি তাঁর উপর। তাঁর অভিনয়, কথা বলার ধরন সবকিছুই অসাধারণ ছিল’। সুমনকে নিয়ে এমন আরও হাজারো মন্তব্য সামাজিক মাধ্যম জুড়ে।

ভক্তদের মতামত
ভক্তদের মতামত

অবশ্য এ ব্যাপারে প্রশ্ন করা হলে বেশ লজ্জাই পেয়ে গেছেন তিনি। চ্যানেল আই অনলাইনকে জানালেন, পর্দার আশফাক আর বাস্তবের সুমন একেবারেই আলাদা। আশফাক চরিত্রের প্রেমে পড়লে ভুল করবেন।

সুমনকে নিয়ে আশাবাদী পরিচালক দীপঙ্কর দীপনও। দীপনের পরবর্তী চলচ্চিত্রেও তাই থাকছেন এবিএম সুমন।

‘ঢাকা অ্যাটাক’ এর পর ২০১৯ এ আসছে ‘ঢাকা অ্যাটাক এক্সট্রিম’। এর আগে মুক্তি পাওয়া সুমনের অন্য চলচ্চিত্রগুলো তাঁকে অ্যাকশন হিরো হিসেবে কতটা প্রতিষ্ঠিত করবে এখন সেটাই দেখার অপেক্ষা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এবিএম সুমনঢাকা অ্যাটাকদীপঙ্কর দীপন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৭৮০ ভারতীয় ভাষার ‘আবিষ্কারক’

পরবর্তী

জাবিতে প্রজাপতি মেলা ৪ নভেম্বর

পরবর্তী
প্রজাপতি মেলা

জাবিতে প্রজাপতি মেলা ৪ নভেম্বর

‘আঁখি ও তার বন্ধুরা’র পরিবেশনায় ‘আয়নাবাজি’র পরিবেশক

সর্বশেষ

সরকারের ১৮০ দিন: রাজনৈতিক সরকারে প্রত্যাবর্তনে কতোটা স্বস্তিতে অর্থনীতি?

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা: সিরাজ ও শামীমের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

আগস্ট ২৪, ২০২৬

গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জনদুর্ভোগ কমানোর চেষ্টায় সরকার

আগস্ট ২৪, ২০২৬

ভিয়েতনামের অর্থনীতিতে জোয়ার, ২০২৭ সালের মধ্যেই ১১ শতাংশ বাড়বে প্রবৃদ্ধি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT