চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নগরবাসী, আর চিন্তা নাই

ফাহমিদা আখতার ফাহমিদা আখতার
৮:৩৫ অপরাহ্ণ ০২, আগস্ট ২০১৮
স্যাটায়ার
A A

এতোবার ড্রাইভিং লাইসেন্স দেখাতে কার ভাল লাগে বলেন! আপনি তো বৈধ লাইসেন্স নিয়ে গাড়ী রাস্তায় নামিয়েছেন। বাচ্চাগুলোকে মোড়ে মোড়ে লাইসেন্স দেখাতে হচ্ছে। সময় নষ্ট হচ্ছে। সময়ের দাম নাই! আসলে লাইসেন্স দেখিয়ে চলার অভ্যাস নাই তো তাই বেশী বিরক্ত লাগছে।

ফুটপাথ দিয়ে হাঁটতে পারি না, কারণ ফুটপাথ দখলে। আমরা গাড়ীর ফাঁকফোকর দিয়ে রাস্তায় চলতে অভ্যস্ত। ফুটপাথ দখলকারীরা প্রভাবশালী। দখলবাজদের কিছু না বলে চলতেই আমরা অভ্যস্ত। চলুক না, দোকানের সামনের জায়গায় মালপত্র রেখে বেচারা দু পয়সা আয় করে পরিবার নিয়ে বেঁচে বর্তে আছে!

ওভারব্রিজ দিয়ে পার হতে কষ্ট লাগে তাই ব্রিজের নীচ দিয়ে ডিভাইডার টপকে যেতে আমরা অভ্যস্ত। বাচ্চারা রাস্তায় থাকলে ওভারব্রিজ দিয়ে হাঁটতে বাধ্য করবে। এতো নিয়মকানুন মেনে রাস্তায় চলা যায় নাকি! রাস্তা কারো বাপের!

Banglabid

যেখানে খুশি দাঁড়িয়ে হাত তুলবো, বাস দাঁড়িয়ে যাবে আমাকে তুলতে। আবার বাসার গলির সামনে দাঁড়াতে বলবো। বাসস্টপে নেমে বাসায় যেতে অনেকখানি হাঁটতে হয়। হাঁটা হলো বড্ড কষ্টের কাজ। থামতে বলামাত্র বাস গতি কমিয়ে দিবে। হেলপার বলবে, বাঁ পা আগে দিয়ে নাইমেন। ভুল করে ডান পা আগে নামালে তো হুমড়ি খেয়ে রাস্তায় পড়ে মরবো। চাকার নীচে গেলে বেহুদা বাস চালকের দোষ হবে।সড়ক দুর্ঘটনা-বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু

রাস্তায় বাস না পেলে লেগুনায় চড়বো। বেপরোয়া গতির লেগুনা যতক্ষণ না গন্তব্যে পৌঁছাবে, নিজের জানটা হাতে নিয়ে বসে থাকবো। অপ্রাপ্তবয়স্ক চালক গাড়ি চালাবে, তাতে কী, ওই বাহনই সই। কারণ এই ১৭ কোটি মানুষের দেশে  সবাই যানবাহন পেল কী পেল না সেটা নিশ্চিত করা সম্ভব না। নেতাদের আরো অনেক বড় বড় কাজ আছে।লেগুনা-শিশুশ্রম

বেয়াড়া বাচ্চাগুলো রাস্তায় নেমেছে সব ঠিক করার দায়িত্ব নিয়ে। এক/দু দিনে সব ঠিক হয় নাকি! আর দিনের পর দিন রাস্তা অবরোধ করে রাখলেই সব সমাধান হবে! গ্রামের কৃষি পণ্যের অবদানে বেঁচে থাকে ঢাকা শহরের মানুষ। দিনের পর দিন এসব চলতে থাকলে গ্রাম থেকে কিছুই রাজধানীতে আসবে না। ঢাকার মানুষ না খেয়ে মারা পড়বে তো! পরিস্থিতি বিবেচনা করে বাচ্চাদের সরাতে পুলিশের সঙ্গে সাহায্যকারীরা লাঠি হাতে নেমেছেন রাস্তায়। আর কোন চিন্তা নাই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্র বিক্ষোভ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আন্দোলনকারীরা গেয়ে উঠল জাতীয় সঙ্গীত

পরবর্তী

অন্তর্ঘাতমূলক কোনো ঘটনার দায় আইনশৃঙ্খলা বাহিনী নেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

অন্তর্ঘাতমূলক কোনো ঘটনার দায় আইনশৃঙ্খলা বাহিনী নেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এখন এসি মিলানের হিগুয়েন

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT