চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নগদ’-এর পিন ভুলে গেলে গ্রাহক নিজেই রিসেট করতে পারবেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২১
তথ্যপ্রযুক্তি
A A
নগদ

পিন ভুলে গেছেন বলে ‘নগদ’-এর অত্যাধুনিক সব সেবার বাইরে রয়েছেন-এমন দিনের অবসান হয়েছে। পিন ভুলে গেলেও এখন আর কোনো সমস্যা নেই। নিজেই রিসেট করতে পারবেন নতুন পিন। তবে সে জন্য নিশ্চিত করতে হবে ব্যক্তিগত ও ‘নগদ’ অ্যাকাউন্ট ব্যবহারের কিছু গোপন তথ্য।

‘নগদ’ অ্যাকাউন্টের পিন ভুলে গেলে আগে কল সেন্টারে ফোন করে গ্রাহককে পিন রিসেট করতে হতো। গ্রাহকদের ভোগান্তি কমাতেই নতুন উদ্ভাবন এসেছে আসে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অপারেটরটি।

অনেক ডিজিটাল সেবা গ্রহণ করার কারণে গ্রাহককে এখন বেশ কিছু পিন মনে রাখতে হয়। ফলে পিন ভুলে যাওয়া এখন খুবই স্বাভাবিক ঘটনা। ‘নগদ’-এর পিন রিসেট করার ক্ষেত্রে গ্রাহককে কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে গ্রাহককে তার মোবাইল থেকে *১৬৭# ডায়াল করতে হবে। সেখানে ৮ নম্বরে গ্রাহক পিন রিসেট করার অপশন পাবেন। ৮ চেপে পরের ধাপে গেলে ১ ও ২ নম্বর অবস্থানে পাবেন পিন ভুলে যাওয়া ও পিন পরিবর্তনের দুইটি অপশন।

Banglabid

পিন ভুলে যাওয়াদের ক্ষেত্রে ১ চেপে পরবর্তী ধাপে গিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে। এ পর্যায়ে ‘নগদ’ থেকে কনফারমেশনের জন্য একটি মেসেজ পাবেন গ্রাহক, তারপর গ্রাহককে চার সংখ্যায় তার নিজের জন্মসাল প্রবেশ করাতে হবে। এরপর গ্রাহকের কাছে জানতে চাওয়া হবে যে, তিনি শেষ ৯০ দিন বা তিন মাসে কোনো লেনদেন করেছেন কিনা? গ্রাহক যদি কোনো লেনদেন করে থাকেন, তাহলে কোন ধরনের লেনদেন করেছেন, গ্রাহককে সেটিও অপনশনগুলো থেকে নিশ্চিত করতে হবে। পরের ধাপে গ্রাহককে তার সর্বশেষ লেনদেনকৃত টাকার পরিমাণ উল্লেখ করতে হবে। লেনদেনের টাকার পরিমাণ সঠিকভাবে উল্লেখ করার সঙ্গে সঙ্গে একজন গ্রাহকের ‘নগদ’ অ্যাকাউন্টের পিন রিসেট হয়ে যাবে।

এ ছাড়া ‘নগদ’ গ্রাহক চাইলে নিজে নিজেই তার ওয়ালেটের পিন পরিবর্তন করতে পারবেন। সেক্ষেত্রে একজন গ্রাহককে ইউএসএসডি-এর মাধ্যমে ‘নগদ’ ওয়ালেটে প্রবেশ করে পিন পরিবর্তনের অপশন বেছে নিতে হবে এবং চলতি পিন প্রদান করতে হবে, এরপর তাকে নতুন পিন নির্ধারণ করতে হবে এবং নির্ধারণ করা নতুন পিন নিশ্চিত করার সাথে সাথেই গ্রাহকের ‘নগদ’ ওয়ালেটের পিন পরিবর্তন হয়ে যাবে।

‘দেশি নগদ-এ বেশি লাভ’ এই ক্যাম্পেইনের অংশ হিসেবে ‘নগদ’ তার সেবা গ্রাহকের জন্য আরও সহজ করেছে। কোনো ধরনের ভোগান্তি যেন কাউকে পোহাতে না হয়, সে জন্য সহজ ও নিরাপদ প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের জন্য নতুন নতুন উদ্ভাবন আনছে ‘নগদ’। পিন সেট করার ক্ষেত্রে গ্রাহককে খেয়াল রাখতে হবে পিনের অঙ্কগুলো যেন চারটি ভিন্ন ভিন্ন সংখ্যা হয়। পরপর একই সংখ্যা হলে পিন সেট হবে না।

Reneta

এ বিষয়ে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, গত কিছুদিন ধরে আমরা পিন রিসেটের বিষয়টি নিয়ে সমন্বিতভাবে কাজ করছিলাম। অবশেষে সেবাটি মানুষের জন্য দেওয়া সম্ভব হলো। এখন ‘নগদ’-এর গ্রাহকেরা তাদের পিন ভুলে গেলেও নিজেই নিজের অ্যাকাউন্টের পিন সেট করতে পারবেন বা পরিবর্তন করতে পারবেন। গ্রাহকেরা একটু সচেতন হয়ে যদি নিজের পিন কারও সাথে শেয়ার না করেন, তাহলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না। কারণ ‘নগদ’-এ কারও পক্ষে পিন ছাড়া প্রবেশ করার প্রযুক্তিগত কোনো সুবিধা নেই।

‘নগদ’ থেকে কখনো কোনো গ্রাহকের চার ডিজিটের গোপন পিন বা ছয় সংখ্যার ওটিপি জানতে চাওয়া হয় না। পিন চেয়ে কোনো প্রতারক ফোন করলেও সেক্ষেত্রে কোনো অবস্থাতেই গ্রাহক যেন তার গোপনীয় পিন ও ওটিপি কাউকে না জানান।

নতুন সংযোজিত এই সুবিধায় একজন গ্রাহক একটানা সর্বোচ্চ পাঁচবার পিন রিসেটের চেষ্টা করতে পারবেন। পরপর পাঁচবার ভুল হলে গ্রাহকের পিন রিসেট অপশন চার ঘণ্টার জন্য ব্লক হয়ে যাবে। এই চার ঘণ্টা পর আবারও গ্রাহক তার অ্যাকাউন্টের পিন রিসেট অথবা পরিবর্তন করতে পারবেন। ব্লকের চার ঘণ্টার মধ্যে পিন রিসেট করতে হলে ‘নগদ’-এর কল সেন্টার ১৬১৬৭ নম্বর অথবা ০৯৬ ০৯৬ ১৬১৬৭ নম্বরে ফোন করে সহায়তা নিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নগদপিন রিসেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদে ‘নবাব এলএল.বি’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

পরবর্তী

জেলা আ.লীগের স্বাস্থ্য-চিকিৎসা সেবা টিমকে বেতনের টাকা দিলেন মাশরাফী

পরবর্তী

জেলা আ.লীগের স্বাস্থ্য-চিকিৎসা সেবা টিমকে বেতনের টাকা দিলেন মাশরাফী

নতুন আতঙ্কের নাম করোনার ‘ল্যামডা’ ভ্যারিয়েন্ট

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT