চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নগদ’ এর পাশে মাশরাফী বিন মোর্ত্তজা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৪ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২০
বাংলাদেশ
A A

ডাক বিভাগের ডিজিটাল আর্থিক লেনদেন সেবা ‘নগদ’ দেশের মানুষের জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। দেশের জন্য এমন উদ্যোগের প্রশংসা করে “নগদ”-এর সাথে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।

করোনা ভাইরাস বিশ্বব্যাপী একটি আতঙ্কের নাম। বাংলাদেশও এই সমস্যার সম্মুখীন। ডাক বিভাগের ডিজিটাল আর্থিক লেনদেন সেবা “নগদ” দেশের এমন সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে তার বিজ্ঞাপন বাজেট কমিয়ে এনে সেই টাকা লেনদেন খরচ কমানোর কাজে ব্যবহার করছে।

পাশাপাশি “নগদ”-এ প্রথম ১০০০ টাকা ক্যাশ আউটে চার্জ না নেওয়া এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধের সেটেলমেন্ট চার্জ শূন্য করার মতো উদ্যোগও নেওয়া হয়েছে। এ ছাড়া দেশের ৪৯২টি উপজেলায় অসহায় মানুষদের মধ্যে খাবার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য বিনামূল্যে বিতরণ করছেন ডাক বিভাগ ও “নগদ”-এর কর্মীরা। আর “নগদ” এই উদ্যোগের নাম দিয়েছে, “মানুষ বাঁচলে, দেশ বাঁচবে”।

Banglabid

এই খবর জাতীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত হওয়ার পর বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খেলোয়াড় মাশরাফী বিন মোর্ত্তজা একটি সেলফি ভিডিওর মাধ্যমে “নগদ”-এর এই উদ্যোগের প্রশংসা করেন।

ভিডিওতে তিনি বলেন: দেশের এই পরিস্থিতিতে অনেক টেনশন কাজ করে। কিন্তু কোনো কোনো নিউজ মনটা অনেক ভালো করে দেয়। যেমন আজ সকালে পেপারে দেখলাম “নগদ” তাদের বিজ্ঞাপনের খরচ কমিয়ে এই টাকা দেশের কল্যাণে খরচ করবে। তারমানে “নগদ” শুধু ব্যবসার দিকটা চিন্তা না করে এই সংকটকালে দেশের মানুষের কথা চিন্তা করছে। “নগদ” একটি সরকারি প্রতিষ্ঠান, তার অর্থ হচ্ছে এর মালিক আমি, আপনি, সবাই। তাই আসুন আমরা “নগদ”-এর মতো করে যে যার অবস্থান থেকে এগিয়ে আসি। “নগদ”-এর মতো করেই বলি, “মানুষ বাঁচলে দেশ বাঁচবে”। তাই “নগদ”-এর এই সিদ্ধান্তকে আমরা স্যালুট জানাই।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়কের সেলফি ভিডিও দেখার পর “নগদ”-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক তার সাথে যোগাযোগ করেন এবং তাকে ধন্যবাদ জানান। এসময় তারা দেশের স্বল্প আয়ের জনসাধারণ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অর্থনৈতিক লেনদেনকে কীভাবে আরও সহজ করা যায়, তা নিয়ে আলোচনা করেন।

Reneta

পরে নগদ এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক বলেন: আশা করা যায় আমাদের প্রিয় মাশরাফী বিন মোর্ত্তজা সরকারের একজন প্রতিনিধি হিসেবে রাষ্ট্রীয় সেবা নগদ এর সাথে থাকবেন এবং আমরা একসাথে দেশের সাধারণ জনগণের কল্যাণে আরও কিছু কার্যক্রম নিয়ে উপস্থিত হতে পারব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নগদমাশরাফী বিন মোর্ত্তজামোবাইল ব্যাংকিং
শেয়ারTweetPin

সর্বশেষ

বুটজোড়া তুলে রাখার পথে রোনালদো, অবসর নিয়ে দিলেন স্পষ্ট ইঙ্গিত

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ: প্রভোস্টের পদত্যাগ দাবি

আগস্ট ১৭, ২০২৬
ছবি: মিশরে হামাস নেতাদের সঙ্গে কুশনারের বৈঠক।

হামাস নেতাদের সঙ্গে কুশনারের বৈঠক, গাজায় কী চায় যুক্তরাষ্ট্র?

আগস্ট ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন বার্তা ভারতের

আগস্ট ১৭, ২০২৬

গাজায় প্রতিরাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT