চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নক্ষত্র গিলে নিলো ব্ল্যাক হোল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৪ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

‘ব্ল্যাক হোল’, বা কৃষ্ণগহ্বর জিনিসটার মহাকর্ষ বল এতটাই তীব্র যে, কাছাকাছি আসা সবকিছুকেই সে নিজের দিকে টেনে নেয়। ভয়াবহ আকর্ষণে ধ্বংস হয়ে যায় বিশাল বিশাল নক্ষত্রও।

এতদিন এ বিষয়টি তত্ত্বীয়ভাবে প্রমাণিত হলেও এবার এমন একটি ঘটনা পরিষ্কার চাক্ষুষ করলেন বিজ্ঞানীরা। মহাকর্ষীয় বলে কাছে টেনে ব্ল্যাক হোল আস্ত একটি তারা খেয়ে ফেলছে – এমন একটি ঘটনার ইনফ্রারেড বা অবলোহিত তরঙ্গদৈর্ঘ্য প্রথমবারের মতো মহাকাশ বিজ্ঞানীরা রেকর্ড করেছেন।

কোনো নক্ষত্র গিলে নেয়ার পর ব্ল্যাক হোল থেকে উজ্জ্বল মক্তিশালী আলো তীব্র বেগে বেরুতে থাকে। সেই আলো অবলোহিত তরঙ্গের প্রতিধ্বনি তুলে মহাশূন্যে ছড়িয়ে পড়ে। সেই তরঙ্গই ধরতে পেরেছেন বিজ্ঞানীরা।

Banglabid

চলতি সপ্তাহে এ বিষয়ে পরপর দু’টি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। একটি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা থেকে। আরেকটি চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। তবে সেটিও নাসার ওয়াইড-ফিল্ড ইনফ্রারেড সার্ভে এক্সপ্লোরার (ওয়াইজ) টেলিস্কোপ থেকে তথ্য নিয়ে তৈরি।

মহাজাগতিক এই ঘটনাকে বলা হয় ‘স্টেলার টাইডাল ডিসরাপশন ইভেন্ট’। একটি তারা যখন একটি ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের এতটা কাছে চলে যায় যেখান থেকে ব্ল্যাক হোলের আকর্ষণ কাটিয়ে আর ফিরে আসা সম্ভব নয়, ওই অবস্থায় তারাটি প্রসারিত হতে থাকে। অর্থাৎ টান খেয়ে লম্বা হতে থাকে এবং একসময় টানের চোটে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়।

এই অবস্থায় ব্ল্যাক হোলটি ব্যাপক পরিমাণে অতিবেগুনি ও এক্সরে সহ নানা ধরণের শক্তি নির্গত করতে থাকে। তীব্র বেগে নির্গত সেই শক্তির তোড়ে কাছাকাছি থাকা সবকিছু ধ্বংস হয়ে যায়।

Reneta

তবে সেই সীমানার বাইরে ধূলিকণার একটা জাল ছড়িয়ে পড়ে। সেই মেঘের মতো ধূলিকণা নক্ষত্রের মৃত্যুকালে বেরিয়ে আসা আলোকরশ্মি শোষণ করে আরও বড় তরঙ্গদৈর্ঘ্যের অবলোহিত রশ্মি হিসেবে তা ছড়িয়ে দেয় দূর থেকে দূরে। সেই অবলোহিত রশ্মিই নাসার বিশেষ টেলিস্কোপে ধরা পড়েছে।

নাসার গবেষণাটির প্রধান জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ফেলো শোয়ার্ট ভ্যান ভেলজেন জানান, তাদের পরিচালিত গবেষণায় তিনটি ব্ল্যাক হোলকে নক্ষত্র গিলতে গিয়ে ধরা পড়েছে। অন্যদিকে চীন আরও একটি ব্ল্যাক হোলের কর্মকাণ্ড রেকর্ড করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জ্যোতির্বিদ্যাব্ল্যাক হোল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বর্ষায় দেখে আসুন খাগড়াছড়ির ঝর্ণা-পাহাড়-রহস্যময় সুড়ঙ্গ

পরবর্তী

আফগান ও ইংলিশদের অপেক্ষায় প্রস্তুত টাইগাররা

পরবর্তী

আফগান ও ইংলিশদের অপেক্ষায় প্রস্তুত টাইগাররা

গ্লোবাল ভিডিও প্রতিযোগিতায় বাংলাদেশী বংশোদ্ভূত তানজিনার জয়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকায় আজ জশনে জুলুছ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড দাবি করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথের পর প্রথম বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২৩, ২০২৬

মেসির গোলেও হার এড়াতে পারল না মিয়ামি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT