চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নওয়াজ কন্যার টুইটে শেখ হাসিনা, এস কে সিনহা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
শেখ হাসিনা টুইটে নওয়াজ কন্যার মন্তব্যের জবাব দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মরিয়ম নওয়াজ শরীফ

পাকিস্তানের সুপ্রিম কোর্টের সমালোচনা করতে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার উদাহরণ টেনেছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মরিয়ম নওয়াজ শরীফ।

একাধিক টুইট বার্তায় তিনি বাংলাদেশের বিচার বিভাগে পাকিস্তানের প্রসঙ্গ টানায় নিজের দেশকে ছোট করা হয়েছে বলে অভিযোগ করে বলেন, এভাবেই অন্য দেশ আপনাদের (বিচার বিভাগ) দেখছে। একটি খারাপ সিদ্ধান্ত ন্যায় বিচারের সমস্ত সুনাম ক্ষুন্ন করে।

মরিয়ম তার একটি টুইটা বার্তায় টেলিভিশনে দেখানো শেখ হাসিনার একটি ছবিও যুক্ত করে দেন।

গত জুলাই মাসের শেষ দিকে দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা করেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। এরপরই পদত্যাগ করেন নওয়াজ শরীফ। বর্তমানে দুর্নীতির দায়ে বিচারের মুখোমুখি পুরো নওয়াজ পরিবার।

সম্প্রতি আপিল বিভাগে এক শুনানিতে পাকিস্তানের বিচার বিভাগের উদাহরণ টানেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা।

ওই শুনানিতে তিনি বলেন, আমরা অনেক ধৈর্যশীল। পাকিস্তানের আদালত তাদের প্রধানমন্ত্রীকে সরিয়ে দিয়েছেন। সেখানে কি এ নিয়ে কোন সমালোচনা হয়েছে?

তার এই বক্তব্যের পরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এস কে সিনহার নাম উল্লেখ না করে সমালোচনা করে বলেন, তার পদত্যাগ করা উচিত। পাকিস্তানের সঙ্গে তুলনা করা সবচেয়ে অপমানজনক বিষয়। এটি সহ্য করা হবে না।

ষোড়শ সংশোধনীকে কেন্দ্র করে নানা আলোচনা-সমালোচনার মুখে ছুটিতে যান সাবেক প্রধান বিচারপতি। এক পর্যায়ে তার বিরুদ্ধে দুর্নীতিরও অভিযোগ উঠে। শেষ পর্যন্ত ছুটিতে থাকা অবস্থাতেই রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান এস কে সিনহা।

ট্যাগ: পাকিস্তান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আউলা বাতাস খেলে স্মৃতির রঙিলা পালে

পরবর্তী

রংপুর সিটি নির্বাচনকে ঘিরে ইসির বিশেষ সতর্কতা

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুর সিটি নির্বাচনকে ঘিরে ইসির বিশেষ সতর্কতা

রাজধানীর সরকারি প্রাইমারি স্কুলের বহির্দৃশ্য, অবহেলিত অবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘প্রেস্টিজ ইস্যুতে’ অবহেলিত রাজধানীর সরকারি প্রাইমারি স্কুলগুলো

সর্বশেষ

সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ, ট্রাম্পকে আল-শারার ধন্যবাদ

আগস্ট ২৫, ২০২৬

বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

আগস্ট ২৫, ২০২৬

‘যথেষ্ট হয়েছে, এবার পরিবর্তন’— ইনফান্তিনোর প্রতি সাবেকদের ক্ষোভের আগুন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ (সংগৃহীত)।

নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT