চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নওয়াজউদ্দিনের চার রূপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০০ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
নওয়াজউদ্দিন সিদ্দিকী

নওয়াজউদ্দিন সিদ্দিকী

নওয়াজউদ্দিন সিদ্দিকী বৈচিত্র্যময় নানান চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শক জনপ্রিয়তা পেয়েছেন। এই বছর বলিউডের এই অভিনেতাকে চারটি ভিন্ন রূপে দেখতে পাবেন ভক্তরা। এর মধ্যে একটিতে তো চেনাই যায়না তাকে। তার এ বছর চার রূপের ছবি তিনি নিজেই টুইটারে শেয়ার করেছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘লেটস ড্রাইভ টু দ্য নেক্সট রাইড।’

নতুন চারটি ছবিতে চরিত্রের প্রয়োজনে নওয়াজউদ্দিনকে চার রকম রূপ ধারণ করতে হয়েছে। নন্দিতা দাসের ‘মানটো’ ছবিতে তিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি ইন্দো-পাকিস্তানি লেখক সাদাত হোসেন মা​নটোর জীবনী নিয়ে তৈরি হয়েছে। শ্রীদেবীর ‘মম’ ছবিতে তাকে চশমা পড়া অর্ধ-টাক চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এই চরিত্রে তাকে চেনাই যাচ্ছে না। তাই তার এই চরিত্রটি নিয়ে ভক্তদের মনে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। ‘মুন্না মাইকেল’ ছবিতে আবার বেশ গ্ল্যামারাস চরিত্রে দেখা যাবে এই তারকাকে। স্পোর্টিং বুট, কানে দুল, সানগ্লাস এবং লেদার জ্যাকেটে তাকে বেশ আকর্ষণীয় দেখানো হয়েছে ছবিতে। ‘বাবু মশাই বন্দুকবাজ’ ছবিতে তাকে একজন ভাড়াটে খুনির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

এই চরিত্রগুলো নিয়ে নওয়াজউদ্দিন সিদ্দিকী ব্যস্ত আছে। নিজের শতভাগ বিলিয়ে দিয়েছেন চরিত্রের সাথে মিলেমিশে একাকার হওয়ার জন্য। নওয়াজউদ্দিনের চরিত্রের এত বৈচিত্র্য নিঃসন্দেহে অন্য অভিনেতাদের জন্য ঈর্ষনীয়। টাইমস অব ইন্ডিয়া।

চার ধরনের চরিত্রে নওয়াজউদ্দিন সিদ্দিকী
Banglabid

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নওয়াজউদ্দিন সিদ্দিকী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এখন সময় প্রিয়াঙ্কার!

পরবর্তী

মানবতাবিরোধী অপরাধ: খুলনার ৯ জনকে হাজিরের নির্দেশ

পরবর্তী

মানবতাবিরোধী অপরাধ: খুলনার ৯ জনকে হাজিরের নির্দেশ

আবেগের এল ক্লাসিকোর কৌতূহলী দশ দিগন্ত

সর্বশেষ

নিমজ্জন: নিঃস্ব, নিপীড়িত ও নিভে যাওয়া মানুষের করুণ আর্তনাদ

আগস্ট ১৯, ২০২৬

বিমা বিক্রি করতেন, সেই সুবিন্দরই ‘আওয়ারাপন ২’ এর আলোচিত অভিনেতা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক দেবাশীষের মৃত্যুতে আজকের পত্রিকা পরিবারের গভীর শোক

আগস্ট ১৯, ২০২৬
যুক্তরাজ্যভিত্তিক বহির্বিশ্বে শ্রীমঙ্গল প্রবাসীদের সামাজিক সংগঠন 'হৃদয়ে শ্রীমঙ্গল’এর নতুন কমিটির সদস্যরা, ছবি: সংগৃহীত।

নতুন নেতৃত্ব পেল যুক্তরাজ্যভিত্তিক ‘হৃদয়ে শ্রীমঙ্গল’

আগস্ট ১৯, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজের সাথে পয়েন্টেও এগিয়ে গেল ভারত

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT