চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধূমপায়ীদের ক্যানসার প্রতিরোধ!

হাবিবা নাজনীন মিথিলা হাবিবা নাজনীন মিথিলা
১:৪৯ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০১৭
লাইফস্টাইল
A A

কথায় আছে, ধূমপানে বিষপান। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) মতে, ধূমপানে প্রতি বছর প্রায় পাঁচ লাখ মানুষের মৃত্যু ঘটে। এর মধ্যে নারী-পুরুষ উভয়েই রয়েছে। ধূমপান শুধু বাজে অভ্যাস নয় বরং এটা সামাজিক বিপত্তির সৃষ্টি করে। ধূমপানের সবচেয়ে ক্ষতিকর দিক হলো, এটা শুধু ধূমপায়ীকে নয়, একজন অধূমপায়ীকেও সমান ভাবে ক্ষতি করে। বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে, ফুসফুসের ক্যানসার, ব্রনকাইটিসসহ নানা রোগের জন্য দায়ী ধূমপান।

 

তবে ধূমপায়ীদের জন্য সুখবর আছে, শাক-সবজি আর ফলমূল খাওয়ার অভ্যাস ফুসফুসের ক্যানসার এবং ফুসফুসের কিছু সমস্যার সম্ভাবনাকে অনেকখানি কমিয়ে দেয়। নতুন এক গবেষণায় এটি প্রমাণিত হয়েছে। এখানে আরও বলা হয়েছে, যারা এখন ধূমপান করছেন এবং অতীতেও করতেন তাদের ক্ষেত্রে সবুজ শাক-সবজি এবং ফলমূল ফুসফুসের অনেক রোগ থেকে মুক্ত রাখবে। অনলাইন জার্নাল থোরাক্সে প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে্য—যারা প্রতিদিন পাঁচ অথবা তার বেশি রকমের ফল ও শাক-সবজি খাবে, তাদের ফুসফুসে সমস্যার সম্ভাবনা অনেক কমে যাবে।

বর্তমানে যারা ধূমপান করছেন, তাদের ক্ষেত্রে এ সম্ভাবনা শতকরা আট ভাগ কমে যাবে! গবেষকরা ৪৫-৭৯ বছর বয়সী চুয়াল্লিশ হাজার লোকের ওপর ১৩ বছর ধরে এ গবেষণা করেন।

পোল্যান্ডের ওয়ারশ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যার অধ্যাপক জোয়ানা কালুজা বলেন, ফলমূলের অ্যান্টিঅক্সিডেন্ট ফুসফুসের ক্যানসারসহ আরও অনেক রোগের ঝুঁকি কমায়। তিনি শাক-সবজির পাশাপাশি আপেল, পেয়ারা, লেবুসহ সব ধরনের  টকজাতীয় এবং রসালো ফল খাওয়ার পরামর্শ দেন। এনডি টিভি।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

পরিবহন ধর্মঘটে অনিশ্চিত যাত্রার ভোগান্তিতে মানুষ

পরবর্তী

মেলার শেষ বিকেলে বুকের ভেতর চিনচিনে ব্যথা

পরবর্তী
ফাইল ছবি

মেলার শেষ বিকেলে বুকের ভেতর চিনচিনে ব্যথা

মুন সিনেমা হল

শিক্ষা সচিবসহ ৬ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

সর্বশেষ

মক্কা চুক্তি কী: বাংলাদেশ কেন আগ্রহী, ভারত কেন অস্থির

আগস্ট ২৫, ২০২৬

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT