চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোন কিছুই একটি মেয়েকে ধর্ষণের অধিকার দেয় না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৮ পূর্বাহ্ণ ১৩, জুন ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

২০১৫ সালের ঘটনায় কানাডার তিন পুলিশ অফিসার সম্মতি ছাড়া একটির মেয়ের সাথে যৌন সম্পর্ক করেছিল। দুই বছরের বেশি সময় পরে মেয়েটি বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন। বিষয়টি কানাডার গণমাধ্যমে আলোচিত হচ্ছে। এই ধর্ষণ মামলাটি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছেন কানাডা ভিত্তিক নিউজ পোর্টাল নতুন দেশের সম্পাদক শওগাত আলী সাগর।

তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন:

এই মামলাটা আমি গভীর মনোযোগ দিয়েই ফলো করছি। বিচারপতি নর্ডেইমার বহুল আলোচিত পদ্মাসেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলার বিচারক ছিলেন বলে নয়, এই মামলার সাবজেক্ট ম্যাটারই আমাকে ভীষণভাবে টানছে। মামলাটি আসলে যৌন হয়রানির। তিনজন পুলিশ অফিসার একজন মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছেন মেয়েটির অনুমতি ছাড়া। অভিযোগের বিষয়বস্তু এটি।

Banglabid

মূলধারার মিডিয়া বেশ ফলাও করেই এই মামলার শুনানীর বিবরনী প্রকাশ করছে। অভিযোগ পুলিশ অফিসারের বিরুদ্ধে বলেই হয়তো মিডিয়া একটু বাড়তি মনোযোগ দিচ্ছে। আমার মনোযোগ অন্যকারনে। ‘রকি বাই নাইট’ নামে একটা পার্টিতে গিয়েছিলো মেয়েটি। মেয়েটি পেশায় পার্কিং এনফোর্সমেন্ট অফিসার। ভবিষ্যতে পুলিশ অফিসার হবার আগ্রহ তার। ফলে তরুণ পুলিশ অফিসারদের ‘রকি নাইট বাই’ প্রোগ্রামটাকে সে নিয়েছিলো নেটওয়ার্কিং এর একটা সুযোগ হিসেবে।

তিনজন তরুণ পুলিশ অফিসারের একজন মেয়েটির পরিচিত। সেই তাকে আমন্ত্রণ জানিয়েছিলো। রাত ৯টায় সে তিন পুলিশের সাথে পার্টিতে যোগ দেয়। পার্টি মানে কি? মেয়েটি যেহেতু গেষ্ট- পুলিশ অফিসার তার জন্য ড্রিংকস কিনেছে। রাত ৯টা থেকে ঘুরে ঘুরে ‘তিন পুরুষ’ পুলিশ অফিসার আর মেয়েটি বিভিন্ন বারে গিয়েছে, ড্রিংক করেছে। স্ট্রিপ বারেও গিয়েছে তারা। এক পর্যায়ে তিনজনের একজন মাতাল হয়ে বমি করতে করতে কাহিল হয়ে পড়ায় আগে থেকে বুকিং দিয়ে রাখা হারবার ক্যাসেলের ওয়েস্টিন হোটেলে চলে গেছে। বাকি দুই অফিসারের সাথে মেয়েটি এরপরও বারে বারে ঘুরেছে, মদ খেয়েছে।

রাত বারোটারও অনেকপর দুই অফিসারের সাথে মেয়েটি হোটেল ওয়েস্টিনে গিয়েছে অসুস্থ হয়ে পড়া অফিসারকে দেখতে। আর সেখানেই তিন অফিসার তার সাথে শারীরিক সম্পর্ক করেন। এই ঘটনাটা ঘটেছে ২০১৫ সালে। গত দুই বছরের বেশি সময় ধরে এ নিয়ে কোনো কথাবার্তা হয়নি। কিন্তু কিছুদিন আগে মেয়েটি অভিযোগ করেন তিন পুলিশ অফিসার তার সম্মতি ছাড়া তার সাথে যৌন সম্পর্ক করেছে।

Reneta

মামলাটি চলতে পারে কী না- তা নিয়ে আইনি বিতর্ক তোলার চেষ্টা করেছিলেন আইনজীবীরা। কিন্তু বিচারপতি নর্ডেইমার কিছুটা জেদি মানুষ। তিনি এক কথায় সিদ্ধান্ত দিয়েছেন- তিনি এই মামলাটির বিচার করবেন। আদালতে শুনানী, জেরা যুক্তিতর্ক সবই চলছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তিনজন তরুণ অফিসারের সাথে একা একটি মেয়ে রাতের বেলায় বারে মদ খেতে গেলো কেন, স্ট্রিপ বারে গেলো কেন এই প্রশ্ন কেউ এখন পর্যন্ত তুলেনি।

মধ্যরাতের পর মেয়েটি আবাসিক হোটেলের ওই রুমে গেলো কেন- এই প্রশ্নও কেউ তোলেনি। কারণ এইর কোনো কিছুই একটি মেয়েকে ধর্ষণ করার অধিকার দেয় না। স্ট্রিপ বারে নগ্ন মেয়েদের নৃত্য দেখতে দেখতে উত্তেজিত হয়ে পড়লেও পাশে বসে থাকা পরিচিত মেয়েটির গায়ে হাত দেওয়ার সুযোগ নেই, আইনে সেটি বারণ । এই মামলায় অভিযোগও এটিই। মেয়েটির সম্মতি ছাড়া যৌন সম্পর্ক স্থাপন।

শেষ পর্যন্ত মামলার রায় কি হবে বলা কঠিন। ধর্ষণের অভিযোগে তিন পুলিশ কর্মকর্তার ছবি দিয়ে প্রতিদিনই খবর বেরুচ্ছে পত্রিকায়। পুলিশ কর্মকর্তার আইনজীবী জিজ্ঞাসাবাদের সময় মেয়েটিকে ‘বিব্রতকর’ প্রশ্ন করেছিলেন, তা নিয়ে মিডিয়াই এক হাত নিয়েছে ওই আইনজীবীর। আর আদালত তো শুরুতেই নির্দেশ দিয়ে রেখেছে মেয়েটির নাম পরিচয় কোথাও প্রকাশ করা যাবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শওগাত আলী সাগর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রাজিলের পর বিশ্বকাপের টিকিট পেল ইরান

পরবর্তী

নতুন ছবির জন্য প্রস্তুত হচ্ছেন রুহি

পরবর্তী
দিলরুবা ইয়াসমিন রুহি

নতুন ছবির জন্য প্রস্তুত হচ্ছেন রুহি

আম উৎপাদন

বরগুনায় আমের বাগান করে সফল আম চাষি

সর্বশেষ

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT