চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণের দায়ে যাবজ্জীবন, কারাফটকে হবে বিয়ে

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৯:৪৩ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০২০
- সেমি লিড, আদালত
A A
করোনাভাইরাস

ধর্ষণের অভিযোগ করা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামির সাথে কারাফটকে ভিকটিমের বিয়ে দিতে রাজশাহী জেল সুপারের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সেই সাথে এই বিয়ের বিষয়ে আগামি ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দিলীপের জামিন আবেদনের শুনানি নিয়ে উভয় পক্ষের সম্মতিতে
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বৃহষ্পতিবার এই আদেশ দেন।

আজ আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করে আইনজীবী ইয়ামিন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী। এদিন আদালতে আদালতে এসেছিলেন ভিকটিম ও তার সন্তান।

এই মামলার বিবরণ থেকে জানা যায়, ‘রাজশাহীর গোদাগাড়ি উপজেলার সিতানাথ খালকোর ছেলে দিলীপ খালকোর সঙ্গে তার খালাতো বোনের (ভিকটিম) ভালবাসার সম্পর্ক ছিল। সে সূত্রে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় ও ভিকটিম অন্তঃসত্বা হন। তখন ভিকটিমের বয়স ছিল ১৪ বছর।

একপর্যায়ে ভিকটিমকে বিয়ে করতে না চাইলে গোদাগাড়ি থানায় দিলীপ খালকোর বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়। এরপর আসামির বিরুদ্ধে ২০১২ সালের ২৯ জানুয়ারি রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচার শেষে ওই বছরের ১২ জুন রায়ে দেন আদালত। রায়ে দিলীপ খালকোকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা কিরা হয়। সেই থেকে দিলীপ কারাবন্দী। সর্বশেষ আজ দিলীপের জামিন আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট কারাফটকে বিয়ের আদেশ দিলেন।

ট্যাগ: দিলীপবিয়েহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রীতি ম্যাচই এখন ভরসা তাদের

পরবর্তী

রায়হানের দ্বিতীয় ময়না তদন্তের প্রতিবেদনে ‘ভোতা অস্ত্রের আঘাত’

পরবর্তী

রায়হানের দ্বিতীয় ময়না তদন্তের প্রতিবেদনে ‘ভোতা অস্ত্রের আঘাত’

কানাডায় আস্থা ভোটে জাস্টিন ট্রুডোর জয়

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT