চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্মীয় অনুভূতিতে আঘাত খুঁজতে বই পড়ে দেখার ব্যাপারে যে যা বললেন

শর্মিলা সিনড্রেলা শর্মিলা সিনড্রেলা
৯:২৬ পূর্বাহ্ণ ৩১, জানুয়ারি ২০১৭
শিল্প সাহিত্য
A A

এবারের বইমেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাতমূলক কোন বই প্রকাশিত হলে সেসব রোধ করার চেষ্টা করবে বলে জানিয়েছে পুলিশ ও গোয়েন্দারা। বইমেলা শুরু হওয়ার আগেই ধর্মীয় উন্মাদনা ছড়াতে পারে, এমন বই প্রকাশের ওপর নজরদারি শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গোয়েন্দা কর্মকর্তাদের অভিমত, কেউ যেন গোপনে কোন বিতর্কিত বই প্রকাশ করতে না পারে, তা প্রতিরোধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এই বিষয়ে কথা বলতে গেলে একেক জনের কাছে পাওয়া যায় একেক মন্তব্য।

শামসুজ্জামান খান

কথা হলে বাংলা একাডেমির ডিজি শামসুজ্জামান খান বলেন, এ বিষয়ে আমরা কিছু বলতে পারবো না। বাংলা একাডেমি এই ব্যাপারে কিছু জানতে পারে না। কারণ বাংলা একাডেমি বই নিষিদ্ধ করে না। সাধারণত বই নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মহিবুল হক

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বিষয়ে যোগাযোগ করা হলে সেখানকার অতিরিক্ত সচিব মহিবুল হক বলেন, জনস্বার্থ বিঘ্নিত হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কিছু গোয়েন্দা সংস্থা আছে। তাদের মাধ্যমে যে কোনো ধরনের তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানতে পারলে সেই বিষয়ে ব্যবস্থাও নিতে পারে। বইয়ের ব্যাপারেও একই কথা। যদি কোনোভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানতে পারে যে জনস্বার্থ বিঘ্নিত হবে। তাহলে অবশ্যই ব্যবস্থা নিবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ ব্যাপারে পুলিশ কি বলেছে সেটা আমরা জানিনা।

একই বিষয় নিয়ে তথ্য মন্ত্রণালয়ের প্রেস কাউন্সিলে যোগাযোগ করা হলে সেখানকার সেক্রেটারি শ্যামল চন্দ্র সরকার বলেন, এই দায়িত্বটা প্রেস কাউন্সিলের নয়। যতদূর জানি এই ব্যাপারে প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন্স আইনে বেশ কিছু বক্তব্য আছে। সেখানে দায়িত্বটা দেওয়া হয়েছে জেলা ম্যাজিস্ট্রেটের উপর। তিনি চাইলে বই নিষিদ্ধ করতে পারবেন। জেলা ম্যাজিস্ট্রেট যখন বইয়ের ওখানে যাবেন তখন তিনি নিশ্চয়ই কিছু পুলিশ সঙ্গে করে নিয়ে যাবেন।

তবে এই বিষয়ে কোন আইন অনুসারে পুলিশ এভাবে বই নিষিদ্ধের কাজ করবে সেটা জানতে চাইলে ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান বলেন, এই ব্যাপারে আমরা এখন কিছু বলতে পারবো না। আগামীকালই হয়তো আনুষ্ঠানিকভাবে সবকিছু জানানো হবে।

Reneta

এর আগে ব দ্বীপ থেকে প্রকাশিত শামসুজ্জোহা মানিকের লেখা একটি বই নিষিদ্ধ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তসলিমা নাসরীনের লেখা ‘লজ্জা’, ‘ক’, ‘আমার মেয়েবেলা’, ‘উতল হাওয়া’, ‘দ্বি-খণ্ডিত’ ও ‘সেই সব অন্ধকার’ বইগুলোও নিষিদ্ধ করেছিলো সরকার। আরেক সাহিত্যিক হুমায়ূন আজাদের লেখা ‘নারী’ বইটিও নিষিদ্ধ ঘোষিত হয়। পরে অবশ্য আবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একুশে বইমেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

তোমাদের হাতেই সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

জুলাই ২৭, ২০২৬

এলএনজি টার্মিনালের ত্রুটি মেরামত করতে একসপ্তাহ লাগবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জুলাই ২৭, ২০২৬

সুন্দর দেশ গড়ে তুলতে ক্ষুদে শিক্ষার্থীদের তৈরি হতে প্রধানমন্ত্রীর আহ্বান

জুলাই ২৭, ২০২৬

শাপলা চত্বরে হামলা ও হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT