চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দ্বিতীয় কোনো কথা নেই, আমি নির্বাচন করতে চাই’

মিতুল আহমেদ মিতুল আহমেদ
৬:১৬ অপরাহ্ণ ৩১, মে ২০১৮
বিনোদন
A A

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে চান চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক ও এক সময়ের তুখোড় চলচ্চিত্র অভিনেতা ফারুক।

চ্যানেল আই অনলাইনের কাছে নিজের ইচ্ছা ও অবস্থান জানিয়ে তিনি বলেন: গাজীপুর-৫ আসন, মানে কালীগঞ্জে আওয়ামী লীগের যে শক্ত ঘাঁটি ছিলো সেটা এখন আর নাই। আওয়ামী লীগের অবস্থাকে নাজুক করে দেয়া হয়েছে। এই আসনটাকে আবার শক্ত ঘাঁটিতে পরিণত করতে হবে।

‘এখন যারা আছেন তারা আরো নাজুক করছেন। আমি মনে করি, কালীগঞ্জকে আবার সেই পুরনো শক্তিশালী ঘাঁটি করতে হবে। এজন্যই এখানে প্রয়োজন আছে আমার ইলেকশন করার। আগামীতে আমি ইলেকশন করতে চাই,’ বলে ইচ্ছার কথা জানান ফারুক।

সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়ার কোনো আশ্বাস পেয়েছেন কিনা জানতে চাইলে ফারুক বলেন: মনোনয়নের বিষয়টা দেরি আছে। কিন্তু আমারতো কাজ কর্ম চলছে। অনেকে ছবি টাঙায়, শুভেচ্ছা দেয় কিন্তু আমি কাজ করছি আমার মতো। আমার ওয়ার্ক হলো ভেতরে ভেতরে। আমারতো ছবি টাঙানোর দরকার নেই।

শুধু গাজীপুর নয়, দেশের আনাচে কানাচে জনসংযোগ করছেন জানিয়ে তিনি বলেন: শুধু গাজীপুর নয়, বাংলাদেশের এমন কোনো জেলা নেই যেখানে আমি জনসভা করিনি। কথা বলেছি মানুষের সাথে। মাদ্রাসা, মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে গিয়ে কথা বলেছি। নিজেকে যাচাই করেছি।

‘চট্টগ্রাম যখন গিয়েছি তখন সেখানকার মানুষ বলে, আপনি চট্টগ্রাম থেকে নমিনেশন নেন। এখান থেকে আপনি পাশ করে যাবেন। এতো ভালোবাসে মানুষ আমাকে। আবার দেখা গেল নর্থ বেঙ্গলের মানুষও আমাকে একই কথা বলেছে। সিলেটে গিয়েও এরকম প্রচুর কথা আমি শুনেছি। মানে মানুষ আমাকে ভালোবাসে।’

তিনি বলেন, আমি হয়তো চলচ্চিত্র বা অন্য কোনো সংগঠনের ডাকে যাই, কিন্তু সেখানে গিয়ে আমি কিন্তু স্বাধীনতার পক্ষের কথাই বলে থাকি। আওয়ামী লীগের পক্ষের কথা বলি। বঙ্গবন্ধুর কথা বলি।

তার মানে আগামী নির্বাচনে আপনি পুরোপুরি অংশ গ্রহণ করতে প্রস্তুত? প্রশ্নে ফারুক বলেন: দ্বিতীয় কোনো কথা নেই, আমি আগামীতে নির্বাচন করতে চাই। আমি আমার দলের কাছে মনোনয়ন চাই। আমি আমার পার্টির চিফের কাছে অন্তর থেকে মনোনয়ন চাই। আমার চাওয়াটা আমি বললাম। আমি আশা করি আমাকে ধাক্কা দিয়ে দল থেকে সরিয়ে দেবে না।

‘শুধু নিজে এমপি হওয়ার জন্যে না, দলের জন্যও আমি কিছু করতে চাই। ওই এলাকাটা ছিল আওয়ামী লীগের ঘাঁটি। এটাকে ধীরে ধীরে আগের লোকগুলো ধ্বংস করে দিয়েছে। ব্যাড পলিটিক্স করে যাকে যে জায়গায় রাখার কথা থানা কমিটিতে তাকে সেই জায়গায় রাখেননি। বিভাজন তৈরি করার ফলে দলের মারাত্মক ক্ষতি হচ্ছে। আর এখানে ব্যক্তি ইমেজ নেই কারো, সবাই আওয়ামী লীগের উপর ভর করে রাজনীতি করে। নিজেরওতো কিছু কর্মকাণ্ড থাকা লাগবে।’ এভাবেই কালীগঞ্জ আসনে নিজের অবস্থান নিয়ে যুক্তি তুলে ধরেন ফারুক।

অভিনেতা হিসেবে দল-মত নির্বিশেষে সবার কাছে যে গ্রহণযোগ্যতা, একটি দলের পক্ষ হয়ে রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিলে সেটা টিকে থাকবে কিনা জানতে চাইলে চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক ফারুক বলেন: এখন আমার যে গ্রহণযোগ্যতা আছে, নির্বাচনে অংশ গ্রহণ করার পরও এমনটাই থাকা উচিত বলে আমি মনে করি। কারণ আমি কী, সেটা জানেন সবাই।

স্কুল জীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত লাঠিয়াল খ্যাত অভিনেতা ফারুক। ছয় দফা আন্দোলনের পর মুক্তিযুদ্ধেও অংশ গ্রহণ করেছেন তিনি।

বর্তমানে অভিনয়ে নিয়মিত না থাকলেও চলচ্চিত্রকে ছেড়ে যাননি বাংলা চলচ্চিত্রের এই অভিনেতা। এফডিসি কেন্দ্রিক ‘চলচ্চিত্র পরিবার’-এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সব ঠিক থাকলে সামনে চলচ্চিত্র নির্মাণেও দেখা যাবে তাকে।

ছবি: তানভীর আশিক

ট্যাগ: চলচ্চিত্র পরিবারফারুকলাঠিয়াললিড বিনোদনসারেং বউ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

হাইস্পিড ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়া যাবে ২ ঘণ্টায়

পরবর্তী

বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে কৃষি সহযোগিতা বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে কৃষি সহযোগিতা বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

জেএসসি-জেডিসি পরীক্ষার ফল

জেএসসি-জেডিসি পরীক্ষার্থীদের ২০০ নম্বরের চাপ কমলো

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বদনজর থেকে বাঁচার দোয়া: ইসলামের আলোকে গুরুত্ব, আমল ও করণীয়

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬

ডব্লিউএইচও’র মহাপরিচালক পদে নারী প্রার্থী দিয়েছে সৌদি আরব

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT