চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেশ কেনো জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত হলো?’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৮ অপরাহ্ণ ১৬, মে ২০১৬
রাজনীতি
A A

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষু হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

নিহতের আত্মার শান্তি কামনার পাশাপাশি অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক
শাস্তিরও দাবিও জানান বেগম জিয়া। একই সঙ্গে ওই ভিক্ষুর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা
জ্ঞাপন করেন।

এক বিবৃতিতে তিনি বলেন, “ক্ষমতাসীন গোষ্ঠী মনে হয় অশুভ পশুশক্তির কাছে আত্মনিবেদন করেছে। বিদেশী হত্যা থেকে শুরু করে শিয়া সম্প্রদায়, খ্রিষ্টান, বৌদ্ধ, হিন্দু সম্প্রদায় ও তাদের ধর্মগুরুদের ওপর নৃশংস আক্রমণ এবং সিরিজ হত্যায় সরকারের ভ্রুক্ষেপহীনতার কারণেই তা ক্রমাগত চলছে।”

Banglabid

গত শুক্রবার দিবাগত রাতে বাইশারী ইউনিয়নের চাকপাড়া গ্রামের
একটি বৌদ্ধ বিহারে ধাম্মা ওয়াসা মং শৈ উ চাক নামে একজন ভিক্ষুকে কুপিয়ে
হত্যা করে দুর্বৃত্তরা।

ওই ঘটনার দুইদিন পর দেওয়া বিবৃতিতে ক্ষোভ ও ধিক্কার জানিয়ে সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, আমাদের ভূখন্ডের ইতিহাস, ঐতিহ্য, সমাজ ও সংস্কৃতির পরম্পরায় সম্প্রীতি ও পরস্পরের প্রতি শুভেচ্ছাবোধের অন্যতম দৃষ্টান্ত। সেখানে সাম্প্রদায়িক বিভেদ ও সংঘাতের কোন অধ্যায় নেই। কিন্তু ক্ষমতাসীন শাসকগোষ্ঠী শুরু থেকেই বন্য প্রতিহিংসার বশবর্তী হয়ে এই সমস্ত পৈশাচিক ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তা বিরোধী দলের ওপর দায় চাপানোর চেষ্টা করেছে।

সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর দায় বিরোধী দলের উপর চাপানোর সমালোচনা করে তিনি বলেন, সরকারের বক্তব্যের ধরণ দেখে মনে হয়-তাদের মূল উদ্দেশ্য প্রকৃত দুস্কৃতিকারিদের পাকড়াও করা নয়; বরং তাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা। এ কারণেই কাণ্ডজ্ঞানহীন জঙ্গিগোষ্ঠী উৎসাহিত হয়ে প্রাণবিনাশী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

Reneta

দেশে জঙ্গি অস্তিত্ত্ব নিয়ে সরকারের মন্ত্রীদের পরস্পর বিরোধী বক্তব্য টেনে খালেদা জিয়া বলেন, এতে জনমনে বড় ধরণের প্রশ্ন দেখা দিয়েছে, আসলে সরকার কি কোনো নীল নকশা ধরে এগুচ্ছে?

“ভোটারবিহীন সরকার দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। আর সেজন্যই তারা দানবীয় চক্রান্ত এঁটে চলেছে। কারণ আওয়ামী লীগ অরাজকতা, বিশৃঙ্খলা, হিংসা ও হত্যায় উৎসাহী একটি দল।”

বিবৃতিতে বিএনপি প্রধান বলেন, ‘এদেশ কেনো জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত হলো? আওয়ামী শাসনামলেই কিভাবে বেআইনী, সভ্যতা, প্রগতি বিরোধী অশুভ জঙ্গীগোষ্ঠীর বিচরণ এতো তীব্র হলো? কেনো বিভিন্ন সম্প্রদায়ের ও ধর্মগুরুদের জীবন যাচ্ছে, আর কতদিন সাধারণ জনগণকে ভয়ার্ত পরিবেশের মধ্যে জীবন-যাপন করতে হবে? এসব প্রশ্নের উত্তর দেবার ক্ষমতা সরকার হারিয়ে ফেলেছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বৌদ্ধ ভিক্ষু হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যাটিংয়ে সাকিবের কলকাতা

পরবর্তী

ইউরোপের দেশ এস্তোনিয়ায় উচ্চশিক্ষার সুযোগ

পরবর্তী

ইউরোপের দেশ এস্তোনিয়ায় উচ্চশিক্ষার সুযোগ

এখানেও শীর্ষে মুস্তাফিজ

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT