চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেশে কোরবানির জন্য পর্যাপ্ত পশু রয়েছে, আমদানির প্রয়োজন হবে না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৮
বাংলাদেশ
A A

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, আসন্ন ঈদুল আযহার কোরবানির জন্য দেশেই পর্যাপ্ত সংখ্যক পশু রয়েছে। তাই দেশের বাইরে থেকে পশু আনার কোন প্রয়োজন হবে না।

বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিসভার সভাকক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের তৃতীয় অধিবেশনে যোগদান শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।

অধিবেশনের বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে নারায়ণ চন্দ্র চন্দ বলেন, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত কোরবানির পশু আছে, কেউ যাতে গুজব ছড়াতে না পারে সেজন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

Banglabid

পশুর হাটে কেউ যাতে প্রভাব খাটিয়ে বাজার অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে ডিসিদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, কোরবানির হাটের গরুকে পরীক্ষা করতে হবে। সুন্দর স্বাস্থ্যের অধিকারী পশু যেন কোরবানি হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। কোথাও কোন গুজব রটালে তা বন্ধে ব্যবস্থা নিতে হবে।

প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, মানসম্মত সুস্থ পশু কোরবানি দেয়ার জন্য সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। কোনও ধরনের স্বাস্থ্যহানিকর ওষুধ বা কোনও অসুস্থ পশু যেন হাটবাজারে উঠতে না পারে, সে বিষয়টি দেখার জন্য ডিসিদের বলা হয়েছে।

Reneta

অধিবেশনে মাছ ধরা বন্ধকালীন সময়ে সরকার থেকে ত্রাণ হিসেবে জেলেদের প্রতি মাসে ৪০ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও সব জেলে তা পাচ্ছেন না। তাই সরকারি সহায়তার পরিমাণ বাড়ানো ও ত্রাণ বিতরণ পদ্ধতি সংশোধনের জন্য মন্ত্রীর কাছে অনুরোধ করেছেন ডিসিরা।

এ বিষয়ে তিনি বলেন, ডিসিদের এই দুটি পরামর্শ আমরা গ্রহণ করেছি। যেহেতু সরকারের এই সহায়তা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হয়, তাই আমি ডিসিদের কথা দিয়েছি বিষয়টি নিয়ে ত্রাণমন্ত্রীর সঙ্গে কথা বলবো। নিশ্চয়ই ত্রাণমন্ত্রণালয় বিষয়টি শুনে সুরাহা করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদুল আযহাকোরবানিকোরবানির পশুসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বাংলাদেশে গ্রামীণফোনের নেটওয়ার্কই দ্রুততম’

পরবর্তী

ঔষধ যখন নিমপাতা

পরবর্তী

ঔষধ যখন নিমপাতা

‘দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা বাড়ানো হয়েছে’

সর্বশেষ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত

আগস্ট ১৯, ২০২৬

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT