চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের সব আদালতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি রাখার নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১১ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০১৯
- সেমি লিড, আদালত
A A
করোনা

দেশের সব আদালত কক্ষে আগামী দুই মাসের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রদর্শন ও সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।

এছাড়া আজ আদেশের পাশাপাশি আদালত রুল জারি করেছেন। রুলে আদালত কক্ষে জাতির জনকের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

আইন সচিব, গণপূর্ত সচিব, অর্থ সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালত কক্ষে জাতির জনকের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনে বিবাদিদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে গত ২১ আগস্ট হাই কোর্টে রিটটি করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস।

সে রিটের প্রাথমিক শুনানি নিয়েই আদালত আজ রুল সহ এ আদেশ দিলেন।

আদালতে আজ রিটের পক্ষে আইনজীবী সুবীর নিজেই শুনানি করেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

রিটকারী আইনজীবী পরে সাংবাদিকদের বলেন, ‘আমেরিকা, ভারত, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশের আদালত কক্ষে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন করে থাকে। আমাদেরও সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

আমাদের সংবিধানে ৪(ক) অনুচ্ছেদে সরকরি, আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার‌্যালয়, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোতে জাতির জনকের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন করার কথা থাকলেও দেশের আদালতক্ষে এতদিন পর্যন্ত তা করা হয়নি।

এক্ষেত্রে বিবাদিদের যে নিষ্ক্রিয়তা, তা চ্যালেঞ্জ করেই রিট আবেদনটি করা করেছিলাম। আদালত রুলসহ আদেশ দিয়েছেন।’

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার সাংবাদিকদের বলেন, ‘জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন আইন, ২০০১ অনুযায়ী কেবল ধর্মীয় উপাসনালয়ে ছাড়া জাতির জনকের প্রতিকৃতি সব প্রতিষ্ঠানে প্রদর্শন ও সংরক্ষণ করার বাধ্যবাধকতা আছে।

আইন প্রণেতারা সেখানে তো ধর্মীয় প্রতিষ্ঠান ছাড়া কাউকে বাদ দেয়নি। তাই আদালত কক্ষেও প্রদর্শন করার বাধ্যবাধকতা আছে।’

ট্যাগ: বঙ্গবন্ধুর প্রতিকৃতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশের ৩ জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

পরবর্তী

গ্র্যান্ড ক্যানিয়নের ভেতরে লুকিয়ে থাকা ছোট্ট গ্রাম

পরবর্তী

গ্র্যান্ড ক্যানিয়নের ভেতরে লুকিয়ে থাকা ছোট্ট গ্রাম

‘মিলন-মালাকে নিয়েই কাটাব বাকি জীবন’

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT