চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের ৩ জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৫ পূর্বাহ্ণ ২৯, আগস্ট ২০১৯
- সেমি লিড, অপরাধ, কুমিল্লা, গাজীপুর, চট্টগ্রাম
A A
ফাইল ছবি

ফাইল ছবি

দেশের তিন জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথিত বন্দুকযুদ্ধে ৩ জন নিহত হয়েছে। ওই সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। 

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে এসব ‘বন্দুকযুদ্ধ’ ও গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ বলছে, নিহতরা মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে মামলা আছে।

গাজীপুর:
গাজীপুরের সালনায় র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে সুজন মিয়া নামে এক যুবক নিহত হয়েছে। নিহত ওই যুবক অস্ত্র ও মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে র‌্যাব।

নিহত সুজন মিয়া টঙ্গীর আরিচপুরের বাসিন্দা।

মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে র‌্যাব।

Reneta

র‌্যাব-১ এর সহকারি পুলিশ সুপার কামরুজ্জামান জানান: সিটি করপোরেশনের সালনা এলাকায় কয়েকজন অস্ত্র ব্যবসায়ী জড়ো হয়ে অস্ত্র কেনা-বেঁচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। র‌্যাবও পাল্টা গুলি চালালে সুজন মিয়া গুলিবিদ্ধ হয় এবং অপর সহযোগীরা পালিয়ে যায়।

এ সময় গোলাগুলিতে র‌্যাবের সৈনিক কামরুল ইসলাম আহত হন। পরে গুলিবিদ্ধ সুজন মিয়াকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে দুটি শর্টগান, ২টি ওয়ান শুটার গান, ৯ রাউন্ড কার্তুজ ও ১২ শ’ পিস ইয়াবা  উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়: নিহত সুজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। এগুলোর মধ্যে ১১টি মাদক, একটি অস্ত্র ও অপরটি হত্যা মামলা।

কুমিল্লা:
কুমিল্লায় ডিবি পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ রাসেল নামে ১ জন নিহত হয়েছে। এ সময় পুলিশের ২ সদস্য আহত হয়েছে। পুলিশের দাবি নিহত রাসেল তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী।

বুধবার দিবাগত রাতে জেলার সদর উপজেলার গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ সংলগ্ন শ্রীপুর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত রাসেল সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের দক্ষিণ বাগবের গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে থানায় ৮-১০টি মামলা রয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, একটি রামদা ও সাড়ে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের ওসি মো. মাঈন উদ্দিন খান।

চট্টগ্রাম:
চট্টগ্রামের ফটিকছড়িতে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে ১ জন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও মাদক।

বৃহস্পতিবার ভোরে ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার কোটাবাড়িয়া গ্রামের শিকদার পাড়ায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মাশকুর রহমান।

নিহতের পরিচয় জানা যায়নি। তবে ওই ব্যক্তি অস্ত্র চোরাকারবারে জড়িত বলে র‌্যাব কর্মকর্তাদের ধারণা।

মাশকুর রহমান বলেন: ফটিকছড়ি উপজেলায় অস্ত্র বেচাকেনার খবর পেয়ে র‌্যাবের একটি টহল দল সেদিকে যায়। এ সময় র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায় অস্ত্র ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়।

এরপর ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে র‌্যাব। এছাড়া অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গাজীপুরবন্দুকযুদ্ধমাদকবিরোধী অভিযানর‌্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে দেরিতে ও পুরস্কার নিতে না আসার কারণ জানালেন কিংস কোচ

মে ২০, ২০২৬

বিদ্যুতের সঞ্চালন চার্জ ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব, পাইকারি দামও বাড়াতে চায় পিডিবি

মে ২০, ২০২৬

টেকসই নগর গড়তে প্রয়োজন ছাদকৃষি

মে ২০, ২০২৬

শুধু পদ্মা ব্যারেজ নয়, তিস্তা ব্যারেজও নির্মাণ করবে বিএনপি সরকার: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬

গণমাধ্যম কমিশন গঠনে পরামর্শক কমিটি করতে সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT