চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের পথে টিম টাইগার্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৭ অপরাহ্ণ ২৮, জুলাই ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

সাত ম্যাচের ৬টিতে জয়, সফল এক অভিযান শেষে জিম্বাবুয়ে থেকে দেশে ফেরার পথ ধরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকায় পৌঁছানোর কথা সাকিব-মাহমুদউল্লাহদের।

এক মাসের সফরে হারারেতে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশ খেলেছে একটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচের সিরিজ। একটি টি-টুয়েন্টি ছাড়া সব ম্যাচেই জিতেছে সফরকারীরা।

পূর্ণাঙ্গ সিরিজ জিতে ভরপুর আত্মবিশ্বাস নিয়ে ফিরছে টিম টাইগার্স। তাদের পরের সিরিজের প্রতিপক্ষ টিম অস্ট্রেলিয়াও বুধবারই রওনা হচ্ছে বাংলাদেশের পথে। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করা অজিরা বৃহস্পতিবার বিকাল চারটায় ঢাকায় পৌঁছাবে।

Banglabid

দুদলই ঢাকায় পৌঁছে সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিন দিনের কোয়ারেন্টাইন শুরু করবে। আগামী ৩ আগস্ট মিরপুরে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে ১৯৩ রান টপকে জয়ের মধ্য দিয়ে টি-টুয়েন্টি সিরিজ (২-১) নিজেদের করে নেয় মাহমুদউল্লাহ রিয়াদের দল।

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করা অ্যাশলে প্রিন্সের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হলেও অজি সিরিজে তাকে পাওয়া যাবে না।

Reneta

সাউথ আফ্রিকার সাবেক ওপেনার হারারে থেকে জাতীয় দলের বহরের সঙ্গে ঢাকায় আসছেন না। ফিরে গেছেন নিজ দেশে। কোচিংস্টাফের বাকি সদস্যরা আসছেন দলের সঙ্গেই।

টি-টুয়েন্টি সিরিজ না খেলে আগেই দেশে ফেরা তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের খেলা হচ্ছে না অজিদের বিপক্ষে। জৈব সুরক্ষা বলয় ছেড়ে পারিবারিক কারণে লিটন দাস ও আমিনুল ইসলাম বিপ্লব আগেভাগেই দেশে ফেরায় তাদেরও খেলা হবে না ঘরের মাঠের সিরিজটি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

দুই অর্ধের দুই গোলে টানা দ্বিতীয় উয়েফা সুপার কাপ পিএসজির

আগস্ট ১৩, ২০২৬

সরাসরি ডারউইন: বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট

আগস্ট ১৩, ২০২৬

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT