চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের অনেক জেলায় মঙ্গলবার ঈদ উদযাপন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ণ ২১, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A
ঈদ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জেলায় আজ মঙ্গলবার পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আযহা। দেশের বেশ কিছু জেলায় মঙ্গলবারের বিভিন্ন সময়ে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

দিনাজপুর
সৌদি আরবের সাথে মিল রেখে মঙ্গলবার দিনাজপুরের সদর, কাহারোল, চিরিরবন্দর এবং বিরল এই ৪টি উপজেলায় ঈদ উল আযহার নামাজ আদায় করেছে প্রায় দুই হাজার মুসল্লি। পরে পশু কোরবানি দেন তারা। দিনাজপুর শহরের কমিউনিটি পার্টি সেন্টারে সকাল সোয়া ৮টায় ঈদের জামাতের নামাজে ইমামতি করেন সাইফুল ইসলাম। এতে নামাজ আদায় করেন দুই শতাধিক অনুসারি।

এছাড়াও কাহারোল উপজেলার বলেয়া ভবানীপুর চিরিরবন্দর উপজেলার সাইতাড়ার রাবার ড্যাম এলাকা, বিরলের সালন্দরসহ কয়েকটি স্থানে ঈদের নামাজ আদায় করেছেন অনুসারিরা।

নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় ঈদ উল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় হযরত শাহ্ সুফী মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসায় ‘জাহাগিরিয়া তরিকার’ অনুসারীরা ঈদের নামাজ আদায় করেন।

প্রতি বছরের মতো এবারও ঈদের জামাতে অংশ নিতে গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ, পুরাতন ঢাকা, ডেমরা, সাভার এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও সোনারগাঁ উপজেলা থেকে মুসল্লিরা অংশ নেন।  ঈদের জামাতের ইমামের দায়িত্ব পালন করেন হযরত শাহ্ সুফী মমতাজিয়া মাদ্রাসার ইমাম মুফতি মাওলানা আনোয়ার হোসেন শুভ।  জামাত শেষে পশু কোরবানি করেন  ‍মুসল্লিরা।

বরিশাল
বরিশালেও মঙ্গলবার ঈদ উদযাপন করেছেন কাদেরিয়া তরিকার অনুসারীরা। নগরীর ২৬ নম্বর ওয়ার্ডে হরিণাফুলিয়া চৌধুরীবাড়ি শাহ্ সুফি মমতাজিয়া জামে মসজিদে নামাজের ইমামতি করেন হাফেজ মাওলানা আবু জাফর।

এছাড়া নগরীর ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক শাহ সুফি মমতাজিয়া মসজিদ ও ২৩ নম্বর ওয়ার্ডে তাজকাঠি জাহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।  বরিশালের বিভিন্ন উপজেলাতেও জামাত অনুষ্ঠিত হয়।

চাঁদপুর
চাঁদপুরের ৪০টি গ্রামে আজ মঙ্গলবার পবিত্র ঈদ উল আযহা উদযাপিত হচ্ছে। চাঁদপুর জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহরাস্তি ও মতলব উত্তরের এসব গ্রামে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায় ঈদ উদযাপন করছেন।

সকাল ১০টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হাজীগঞ্জের সাদ্রা মাদ্রাসা মাঠে। এখানে ইমামতি করেন পীরজাদা মাওলানা আরিফ চৌধুরী। সকাল ৯টায় ফরিদগঞ্জের টোরা মুন্সীরহাটে ঈদের দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা রহমত উল্লাহ।

জেলার হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) ১৯৩৩ সাল থেকে এই দেশে এমন ধর্মীয় প্রথা চালু করেন।  তারপর থেকে তার অনুসারীরা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে এভাবে আগাম দুটি পবিত্র ঈদ এবং রোজা পালন করছেন।

পটুয়াখালী
পটুয়াখালীর ২২টি গ্রামের আংশিক এলাকায় আজ ঈদ উল আযহা উদযাপন করছেন কয়েক হাজার মুসলমান পরিবার। সকাল ৯ টায় সদর উপজেলার বদরপুর দরবার শরীফ মসজিদে ঈদের নামাজের বড় জামাত অনুষ্ঠিত হয়। খতিব ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ ওয়ালিউল্লাহ।

এছাড়া রাঙ্গাবালী উপজেলার পশরিবুনিয়া ও খালগোরা দায়রা জামে মসজিদ এবং কলাপাড়া উপজেলার ধানখালী দায়রা মসজিদে সকাল ৯টায় ঈদের নামাজের বড় জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে পশু কোরবানি দেয়া হয়।

নোয়াখালী
নোয়াখালীতে আজ ২৫টি গ্রামে পবিত্র ঈদ উল আযহা পালিত হচ্ছে।

শরীয়তপুর
শরীয়তপুরের ৩০ গ্রামে ঈদ উল আযহা উদযাপিত হচ্ছে। শরীয়তপুর জেলার শুরেশ্বর পীরের ভক্ত অনুসারী সহ জেলার প্রায় ৩০ গ্রামের ১২শ পরিবার আজ মঙ্গলবার পবিত্র ঈদ উল আযহা উদযাপন করছে। ঐতিহ্যবাহী শুরেশ্বর দরবার শরীফ মাঠে সকাল সাড়ে ৯ টায় প্রথম জামাত ও ১১ টায় দ্বিতীয় জামাতের পর পশু কোরবানির মধ্য দিয়ে ঈদ উদযাপন করেন ভক্ত-মুরিদানরা।

ট্যাগ: ঈদঈদুল আজহাসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যাংকের সাইবার নিরাপত্তা নিশ্চিতে ফের সতর্কতা জারি

পরবর্তী

ঈদের ছুটিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

পরবর্তী

ঈদের ছুটিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

কেনো দর্শক হারাচ্ছে বার্সা-রিয়াল?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, যা জানা গেল

আগস্ট ৩০, ২০২৬

১০ মিলিয়নে গ্যাব্রিয়েল জেসাসকে আনছে বার্সেলোনা

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT