চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেশের অগ্রযাত্রায় উন্নয়ন সাংবাদিকতায় গুরুত্ব দিতে হবে’

শফিকুল ইসলাম শফিকুল ইসলাম
৭:৩০ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

খাদ্য নিরাপত্তা, টেকসই উন্নয়ন এবং দেশের সার্বিক অগ্রযাত্রায় উন্নয়ন সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেছেন গণমাধ্যম বিশেষজ্ঞরা। জিডিপিতে কৃষির অংশগ্রহণ বৃদ্ধি এবং কৃষি পণ্য ও কৃষকের সুরক্ষা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তারা। 

উন্নয়ন সাংবাদিকতার মাইলফলক, চ্যানেল আইয়ের হৃদয়ে মাটি ও মানুষের একযুগ পূর্তি উপলক্ষে উন্নয়ন সাংবাদিকতার ওপর সেমিনার এবং অনুষ্ঠান রূপকার কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের সম্মাননা অনুষ্ঠান আয়োজন করে বেসরকারি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়। 

সেমিনারে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষার্থীদের উন্নয়ন সাংবাদিকতা এবং কৃষি বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশে উন্নয়ন সাংবাদিকতার পুরোধা শাইখ সিরাজ। 

Banglabid

জাতীয় নীতিনির্ধারণী পর্যায়ে কৃষকের অংশগ্রহণ, তাদের ক্ষমতায়ন এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্বের কথা তুলে ধরেন বাংলাদেশে কৃষি সাংবাদিকতার পথিকৃত শাইখ সিরাজ। 

তিনি বলেন, যদি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হয় বা ধরে রাখতে হয় তাহলে সরকারকে ভর্তুকি বাড়াতে হবে অথবা ম্যাকানাইজ এগ্রিকালচারে নিয়ে যেতে হবে।

গণমাধ্যমে কৃষকের মর্যাদা রক্ষা এবং কৃষিপণ্য ও কৃষকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান গণমাধ্যম বিশেষজ্ঞরা। 

Reneta

অধ্যাপক ড. সাখাওয়াত আলী বলেন, যখন মাছগুলো লাফায়, যখন বিশাল সর্ষের ক্ষেত দেখি, যখন বিশাল সুস্থ গবাদি পশু দেখি, তখন খুব ভালো লাগে, মানুষ কিন্তু আনন্দিত হয়। 

প্রধান তথ্য কমিশনার ড. গোলাম রহমান বলেন, এই একটি অনুষ্ঠানই দেশের মানুষের জন্য প্রকৃতপক্ষে কাজ করছে। বাকিগুলো কোনো না কোনোভাবে বিনোদনমূলক। কোনো না কোনোভাবে কিছু খবর আমরা পাই, এরকম। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. মফিজুর রহমান বলেন, কৃষি সাংবাদিকতা করে কি সারভাইভ করা যায়, এটা করে কি পরিচিতি পাওয়া যায়? সেসব প্রথা ভেঙেচুড়ে যিনি নিজেকে অনেক উপরে নিয়ে এসেছেন তিনি শাইখ সিরাজ। 

উন্নয়ন সাংবাদিকতায় শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে এবং অংশগ্রহণ বাড়াতে জাতীয় পর্যায়ে সভা সেমিনারের আহ্বান জানান বক্তারা। 

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো: সবুর খান, বাংলাদেশের পানি বিশেষ করে মাটিযে অনেক ঊর্বর সেটা তিনি তার বক্তব্যে সবসময় বলেন।

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইউসুফ এম ইসলাম বলেন, উনি যে কাজটি করেছেন সেটাই উদাহরণ। এভাবে চললে দেশ উন্নত হবে, মানুষ উন্নত হবে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডক্টর শাফিউল ইসলাম। সবশেষে শাইখ সিরাজের হাতে সম্মাননা তুলে দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাইখ সিরাজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জুনিয়র বচ্চন শয্যাশায়ী

পরবর্তী

রেল বাঁচানোর আন্দোলনকে স্বাগত

পরবর্তী

রেল বাঁচানোর আন্দোলনকে স্বাগত

পশ্চিমবঙ্গে বিধানসভায় ১৮টি অাসনে শান্তিপূর্ণ ভোট

সর্বশেষ

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে চান ছয় উইকেট নেয়া শরিফুল

আগস্ট ২২, ২০২৬

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT