চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশবাসীর দোয়ায় ভালো আছি: মেয়র আইভী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৩ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

দেশবাসীর দোয়ায় অনেকটা ভাল আছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। মেয়রের বরাতে তার ভাই নারায়ণগঞ্জ যুবলীগের সাধারণ সম্পাদক আহমেদ আলী রেজা উজ্জ্বল চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মেয়র আইভি বর্তমানে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার দুপুরে আহমেদ আলী রেজা উজ্জ্বল চ্যানেল আই অনলাইনকে বলেন: এখন আগের চাইতে অনেক ভাল রয়েছেন মেয়র আইভী। সকালে আমার সঙ্গে কথা হয়েছে, তিনি আমাকে বলেছেন দেশবাসীর দোয়ায় ভালো আছি। এছাড়া সকালে তার দুই ছেলে সীমান্ত এবং অনন্তের সঙ্গে কুশল বিনিময় হয়েছে।

Banglabid

আইভির চিকিৎসার জন্য ল্যাবএইড হাসপাতালের চিকিৎসা শাস্ত্র ও গবেষণা বিভাগের প্রধান সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. বরেন চক্রবর্তীর নেতৃত্বে ৪ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

অধ্যাপক ডা. বরেন চক্রবর্তী শুক্রবার চ্যানেল আই অনলাইনকে বলেন: মেয়র আইভীর ব্রেইনে হ্যামারেজ হয়েছে তবে তিনি এখন আউট অব ডেঞ্জার। তাকে ৪-৫ দিন হাসপাতালে থাকতে হবে।

ল্যাবএইড হাসপাতালে শুক্রবার সন্ধ্যা ৬টায় মেয়র আইভীর শারীরিক অবস্থা নিয়ে এক সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছেন হাসাপাতাললের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (মিডিয়া) সাইফুর রহমান লেলিন।

অসুস্থ মেয়র অাইভীকে দেখতে ল্যাবএইড হাসপাতালে ওবায়দুল কাদের
Reneta

এর আগে শুক্রবার সকালে সেলিনা হায়াৎ আইভীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সেখানে তিনি আইভীর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং বেশ কিছু সময় অবস্থান করেন। হাসপাতাল থেকে বের হয়ে এসে সাংবাদিকদের তিনি বলেন: ডাক্তারের সঙ্গে আমার কথা হয়েছে। আইভীর সুস্থ হতে এখনও ৪-৫ দিন সময় লেগে যাবে। এ সময়টা আইভী হাসপাতালেই থাকবেন।

মঙ্গলবারের সংঘর্ষে আহত আইভী বৃহস্পতিবার দুপুর থেকে বেশ অসুস্থ অনুভব করেন। এরপর কয়েকবার বমি করলে তাকে স্যালাইন দেয়া হয়। তবুও শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকরা তাকে ঢাকায় নিয়ে আসার পরামর্শ দেন। এরপর বিকাল ৪ টায় মেয়র আইভীকে নিয়ে একটি অ্যাম্বুলেন্স ঢাকার দিকে রওনা হয়।

ঢাকায় এনে তাকে ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেলিনা হায়াৎ আইভী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রুবেলকে মাশরাফীদের ‘অভিনন্দন’

পরবর্তী

যশোর রোডের গাছ রক্ষায় নাগরিক সমাবেশ

পরবর্তী

যশোর রোডের গাছ রক্ষায় নাগরিক সমাবেশ

WhatsApp অ্যাপের লোগো মোবাইল স্ক্রিনে, বাংলায় সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার চালু হলো ‘হোয়াটসঅ্যাপ বিজনেস’

সর্বশেষ

গ্যাস-সংকটের মধ্যে সুখবর, আবার চালু এক্সিলারেটের টার্মিনাল

আগস্ট ২২, ২০২৬

প্রধানমন্ত্রীর হাত ধরে দেশের রাজনীতিতে গুনগত পরিবর্তন শুরু হয়েছে মন্তব্য

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশি শরণার্থীদের ৬ মাসে ভারতের নাগরিকত্ব, কী বললেন অমিত শাহ?

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

রোববার জশনে জুলুছ, ঢাকার যে পথগুলোতে হবে শোভাযাত্রা

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংকটে জ্বালানি বিল বেড়েছে ৪-৫ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT