চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেবী’র জন্য আরেকটি মাস আপনাদের কাছে চাইছি: জয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৫ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৮
বিনোদন
A A
দেবী

বিগত দিনে বাংলা চলচ্চিত্রে অভিনব কৌশলে এমন প্রমোশন দেখেনি, যা দেখিয়ে যাচ্ছে মুক্তির প্রতীক্ষায় থাকা আলোচিত চলচ্চিত্র ‘দেবী’। অনম বিশ্বাস পরিচালিত সরকারি অনুদানে নির্মিত ছবিটির মাধ্যমে প্রথমবার প্রযোজনায় নাম লেখালেন অভিনেত্রী জয়া আহসান। আসছে সেপ্টেম্বরের ৭ তারিখে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ সময়ে এসে ছবিটি মুক্তি পিছিয়ে দেয়া হয়েছে। কেন পিছিয়ে দেয়া হলো ছবি মুক্তির তারিখ? তার কারণ জানালেন প্রযোজক জয়া আহসান।

‘দেবী’র পোস্টার, টিজার আর ট্রেলার প্রকাশের পর পর ছবিটি নিয়ে সব শ্রেণির দর্শকের মধ্যে আগ্রহ তৈরি হয়। ছবিটি নিয়ে নিজেদের মুগ্ধতা আর প্রতীক্ষার কথা জানিয়েছেন কলকাতা ও ঢাকার তারকারাও। পোস্টার, টিজার প্রকাশের পর থেকেই ‘দেবী’ নিয়ে মানুষের মধ্যে যে তীব্র আকাঙ্ক্ষা দেখা যাচ্ছিলো, তা যেনো আরো বাড়িয়ে দিয়েছে তারকাদের প্রমোশনাল ভিডিও ক্লিপগুলো। সবাই ছবিটি হলে গিয়ে দেখতে ব্যাপক আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন। কিন্তু হঠাৎ পিছিয়ে দেয়া হলো ছবি মুক্তির তারিখ।

‘দেবী’ পিছিয়ে দেয়ার কারণ জানিয়ে প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসান বলেন,কথা ছিল ‘দেবী’ আসছে ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে আমরা ‘দেবী’ টিম চলচ্চিত্রটি মুক্তির তারিখ পিছিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছি।

Banglabid

সবার কাছে ‘দেবী’র জন্য আরেকটি মাস সময় চেয়ে জয়া বলেন, ‘দেবী’ এখন শুধু একটি চলচ্চিত্র নয়, ‘দেবী’ আমার কাছে একটি সম্পদ। আমার শুভাকাঙ্খীদের জন্য আমার উপহার। আর এই উপহার শুভ দিনে শুভ ক্ষণেই দর্শকদের কাছে তুলে দিতে চাই আমি। হুমায়ূন আহমেদ এবং তার সৃষ্ট মিসির আলি, রানু, আনিস, নীলু, আহমেদ সাবেত চরিত্রগুলো বড় পর্দায় দেখবার জন্য আমি মুখিয়ে আছি। আমি নিশ্চিত আপনারাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আপনাদের এই আগ্রহের প্রতি সম্মান রেখেই আরেকটি মাস আপনাদের কাছে চাইছি।

আগামী অক্টোবরের মাঝামাঝিতে ‘দেবী’ মুক্তি দিবেন জানিয়ে জয়া আরো বলেন, ‘দেবী’ যেহেতু সরকারি অনুদান পেয়েছে, সবার আগে অনুদান কমিটি ছবিটি দেখবেন। আমাদের সেন্সর বোর্ডের বিজ্ঞ জুরিবোর্ড দেখবেন। তাদের মতামত পাবার পরপরই আমরা ‘দেবী’ আপনাদের কাছে তুলে দিতে পারবো। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের মাঝামাঝি সময়ে বড় পর্দায় দেশের বড় বড় প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে ‘দেবী’।

জয়া আহসান এবং তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি-তে সিনেমা’র প্রযোজনায় নির্মিত ছবিতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, রানু চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, রানুর স্বামীর চরিত্রে আছেন অনিমেষ আইচ, নীলু চরিত্রে শবনম ফারিয়া এবং আহমেদ সাবেরের চরিত্রে আছেন ইরেশ যাকের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনম বিশ্বাসচঞ্চল চৌধুরীচ্যানেল আইজয়া আহসানদেবীলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যমুনা নদীতে ট্রলার ডুবে দুই শিশুসহ নিখোঁজ ৩

পরবর্তী

কদবেলের স্বাস্থ্য উপকারিতা

পরবর্তী

কদবেলের স্বাস্থ্য উপকারিতা

বাংলাদেশে যাত্রীদের নিরাপত্তায় উবারের ‘সেফটি টুলকিট’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ক্যানসার ফিরে আসা ঠেকাতে নতুন ভ্যাকসিন, শেষ ধাপের পরীক্ষায় সাফল্য

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসি-সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হতে পারে ১০ সেপ্টেম্বর

আগস্ট ২০, ২০২৬

দলের ভেতরের আবহ ও বিশ্বাসের যে বিষয়গুলো জানালেন সিমন্স

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT