চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দু-একটি বিষয় ছাড়া প্রায় সবই ছিল পজিটিভ: মাশরাফি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০২ পূর্বাহ্ণ ২৭, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

টি২০ বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার সকাল সোয়া নয়টা দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারা।

দেশে ফিরে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, দু-একটি বিষয় ছাড়া প্রায় সবই ছিল পজিটিভ। যেগুলো টি২০’র ক্ষেত্রে আগামীতে কাজে লাগবে।

বিশ্বকাপের বাছাইপর্বে দুরন্ত পারফর্ম করে সুপার টেনে জায়গা করে নেয় বাংলাদেশ। তবে সুপার টেন পর্বের চার ম্যাচের চারটিতেই হেরে বিদায় নেয় টাইগাররা।

Banglabid

মাশরাফি বলছেন, ‘ম্যাচ শেষে জয় পরাজয়টাই আসল। আমরা কেমন খেলেছি তা হয়ত কেউ মনে রাখবে না’।

তবে ম্যাচের ফলাফলে হতাশ হলেও দল যেভাবে খেলেছে তাতে গর্বিত টাইগার অধিনায়ক।

তিনি বলেন, ‘ছয় মাস আগেও টি টোয়েন্টিতে আমরা সেভাবে ভালো করতে পারিনি। কিন্তু এখন বলতে পারি, ক্রিকেটের এই ফরম্যাটেও আমাদেরকে হারানো যে কোনো দেশের জন্য কঠিন হবে। আমরা সেটা বিশ্বকাপে প্রমাণ করেছি।’

Reneta

কঠিন সময়ে সমর্থন যুগিয়ে যাওয়ায় দেশবাসীকে ধন্যবাদ জানান মাশরাফি। বলেন, তাদের জন্য ভবিষ্যতে আরো অনেক ম্যাচ জিতবেন তারা।

বিশ্বকাপ চলাচালে পেসার তাসকিন আহমেদের ওপর আইসিসির নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেন মাশরাফি। বলেন, টুর্নামেন্টের মাঝপথে এমন একটা খবর তাদের জন্য কঠিন ছিল। তার সাধারণ ডেলিভারিতে সমস্যা ছিল না। যেহেতু কেবল বাউন্সারে সমস্যা ছিল, তাই আমরা এও বলেছিলাম, সে বাউন্সার করবে না।’

তাসকিন-সানির ব্যাপারটি যে টিমের পারফর্মেন্সে প্রভাব ফেলেছে সেটাও বলেছেন মাশরাফি। তিনি বলেন, অস্ট্রেলিয়া ম্যাচের আগে যখন খবরটা এলো তখন স্বাভাবিক ভাবেই সেটা আমাদের পারফর্মেন্সে একটু প্রভাব ফেলেছে। তাসকিন যে ফর্মে ছিল তাতে ও দলে থাকলেও ম্যাচের ফলটা অন্য রকম হতে পারতো।

তাসকিনের খেলার বিষয়টি নিশ্চিত করতে অনেক চেষ্টা করা হয়েছে উল্লেখ করে মাশরাফি বলেন, আমরা বিসিবির সাথে আগেই কথা বলেছিলাম। এ নিয়ে অনেক কথাও হয়েছে। কিন্তু এটা হ্যান্ডেল করা আসলেই কঠিন ছিল।

বিমানবন্দরে মাশরাফি কথা বলেন টিম সিলেকশন নিয়েও। নাসিরের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ অধিনায়ক বলেন, এটা আসলে একক কোনো সিদ্ধান্ত না। এক কথাই বলতে হবে যে, কম্বিনেশনের কারণেই তাকে খেলানো হয়নি। তবে আমার মনে হয় সে খেলতে পারতো।

বিশ্বকাপের ভুলক্রটি শুধরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছু করার আশাবাদ ব্যক্ত করেছেন মাশরাফি বিন মর্তুজা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি২০ বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

একসঙ্গে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

আগস্ট ১৭, ২০২৬

‘এই বডি সত্যি নাকি এআই?’ জায়েদের নতুন লুক ঘিরে প্রশ্ন

আগস্ট ১৭, ২০২৬

বিটলসের সেই ‘অ্যাবি রোড’ এবার সিনেমায়!

আগস্ট ১৭, ২০২৬

মঙ্গলবার চ্যানেল আইয়ের পর্দায় ‘প্রেমী ও প্রেমী’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপিপন্থী সংগঠন বানালো ‘জুলাই শহীদ’, জীবিত সাংবাদিক বললেন ‘আমি মরি নাই’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT