চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে খালেদা জিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৮ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০১৭
আদালত
A A

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাজিরা দিতে বকশিবাজারে তৃতীয় বিশেষ জজ আদালতে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রাষ্ট্রপক্ষ থেকে বেগম জিয়াকে ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের কার্যক্রম শুরু করার অনুরোধ করলেও খালেদা জিয়ার পক্ষে আইনজীবীরা মামলার বিষয়বস্তু নিয়ে কথা বলা শুরু করেন। আইনজীবীরা জানান, বেগম খালেদা জিয়া ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের কাজ শুরু করতে চাচ্ছেন না।

কারণ হিসেবে খালেদা জিয়ার পক্ষের আইনজীবীরা বলেন, আগের নেয়া সাক্ষ্যগুলোর মধ্যে একজন সাক্ষীর বক্তব্যের সঙ্গে রাষ্ট্রপক্ষের সাক্ষীর সাক্ষ্যের পার্থক্য রয়েছে। তাই তারা মামলার একটি অংশ পুনঃতদন্তের দাবি জানিয়েছেন।

Banglabid

উভয়পক্ষের শুনানির পর দুপুর আড়াইটা পর্যন্ত আদালত মূলতবি করা হয়েছে।

গত ১২ জানুয়ারি জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া আদালতে হাজিরা দিলে মামলার পরবর্তী শুনানি ২৬ জানুয়ারি ঠিক করেন আদালত। কিন্তু ২৬ তারিখে তিনি আদালতে না যাওয়ায় ৩০ জানুয়ারি তাকে হাজির হতে বলা হয়।

ওই মামলায় ২৬ জানুয়ারি খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনে বাকি বক্তব্য উপস্থাপন ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হাজিরার দিন ধার্য ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে লন্ডনে থাকা তারেক রহমান আদালতে না আসায় তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

Reneta

আজ সোমবার হাজিরা না দিলে খালেদা জিয়ার জামিনও বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলে ওইদিন জানান বিচারক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাকির নায়েকসহ বিভিন্ন মাধ্যমে মৌলবাদ চর্চা

পরবর্তী

কক্সবাজারে রোহিঙ্গা কমিশনের প্রতিনিধি দলের দ্বিতীয় দিনের পরিদর্শন

পরবর্তী

কক্সবাজারে রোহিঙ্গা কমিশনের প্রতিনিধি দলের দ্বিতীয় দিনের পরিদর্শন

সু চি সরকারের শীর্ষ মুসলিম আইনজীবী গুলিতে নিহত

সর্বশেষ

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ, ছবি: সংগৃহীত।

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আগস্ট ১৯, ২০২৬
ছবি: হাম সংক্রান্ত গবেষণার ফলাফল অবহিতকরণ সভা।

হামে আক্রান্ত ৬৫ শতাংশ শিশুই অপুষ্টির শিকার

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কলকাতার অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোক

আগস্ট ১৯, ২০২৬

অস্ত্র হাতে মহড়া: সাবেক ছাত্রদল নেতাকে ছেড়ে দেওয়ায় থানা ঘেরাও

আগস্ট ১৯, ২০২৬

আসামিদের প্যারোলে মুক্তির বিষয়ে আইন যা বলে

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT