চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বার্তা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:০১ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০১৯
সম্পাদকীয়
A A

একাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পরবর্তী বিজয় সমাবেশে বেশ কিছু বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী দিনে তিনি কিভাবে সরকার পরিচালনা করবেন সেসব বিষয় ফুটে উঠেছে তার বক্তব্যে।

জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে চলমান জিরো টলারেন্স নীতির পাশাপাশি এবার দুর্নীতির বিষয়েও কথা বলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন: ‘নির্বাচনে জনগণ যে রায় দিয়েছে তা জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে রায়।’ ভোটারদের সম্মান বজায় রাখতে সরকার কাজ করবে বলেও তিনি জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেছেন: ভোটারদের সম্মান বজায় রাখতে এবং জনগণের স্বার্থে দেশের উন্নয়নের পাশাপাশি দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করবে বর্তমান সরকার। জনগণের ভোটের সম্মান যেন থাকে সেটা আমাদের নির্বাচিতদের মনে রাখতে হবে। আমরা সুষম উন্নয়ন করে যাবো, জনগণের স্বার্থে কাজ করে যাবো।

বাংলাদেশ নানা ক্ষেত্রে এগিয়ে গেলেও এটা স্বীকার করতে হবে যে, দেশের অন্যতম প্রধান সমস্যা দুর্নীতি। যদিও আগের মতো এখন আর দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় না, তবুও দুর্নীতি দমনে আরও অনেক কাজ করার সুযোগ রয়েছে।

প্রধানমন্ত্রী এ বিষয়ে আন্তরিক বলেই আমরা মনে করি। কারণ, এই বিজয় সমাবেশের আগেও গত বৃহস্পতিবার সকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে দুর্নীতির বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন তিনি।

প্রধানমন্ত্রী তখন বলেছিলেন: একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত সুনির্দিষ্ট একটি নির্দেশনা দিতে হবে- কেউ দুর্নীতি করলে, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। কারণ যে হারে বেতন আমরা বাড়িয়েছি। এ উদাহরণ মনে হয় পথিবীর কোনও দেশেই নেই।

বাংলাদেশে দুর্নীতি একটি সামাজিক ব্যাধির আকার ধারণ করেছে, তখন প্রধানমন্ত্রীর এ ধরনের বার্তাকে আমরা ইতিবাচক বলেই মনে করি।

টানা তৃতীয় বারের মতো ক্ষমতায় এসে তিনি নানা কর্মসূচি ও পদক্ষেপের মাধ্যমে যেভাবে চমক রাখছেন, ঠিক একইভাবে দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার ক্ষেত্রেও প্রধানমন্ত্রী একই ধারা অব্যাহত রাখবেন বলে আমরা আশা করি।

ট্যাগ: আওয়ামী লীগপ্রধানমন্ত্রীবিজয় উৎসববিজয় সমাবেশসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিনেমার বাজার মন্দা, আমার ‘সনাতন গল্প’ কে দেখবে?

পরবর্তী

তাসকিনের ফিরে আসা

পরবর্তী
গত মাসজুড়ে উল্লসিত এই তাসকিনকে ওয়ানডে সিরিজে পাওয়া যাবে না

তাসকিনের ফিরে আসা

মুশফিক-ইয়াসিরের ঝড়ে রান পাহাড়ে চট্টগ্রাম

সর্বশেষ

জয়ে চেলসি অধ্যায় শুরু মার্টিনেজের

আগস্ট ৩০, ২০২৬

বিয়েতে ভয় !!

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT