চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্ঘটনা এড়াতে সারাদেশের সড়ক-মহাসড়ক আসছে সিসিটিভির আওতায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৪ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

সড়ক নিরাপত্তা সংক্রান্ত ‘উচ্চ ক্ষমতা সম্পন্ন সরকারি কমিটি’ সড়ক দুর্ঘটনা এড়াতে সারাদেশের সড়ক, মহাসড়কগুলোকে ক্লোজ সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরার আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে।

‘ঢাকা মহানগরীসহ দেশের ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সার্বিক পর্যবেক্ষণের লক্ষ্যে গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন সরকারি কমিটির প্রথম বৈঠকে এ নির্দেশনা দেয়া হয়।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির প্রধান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান।

বৈঠক সূত্রে জানানো হয়, সারাদেশের সড়ক ও মহাসড়কগুলোকে সিসিটিভি ক্যামেরা নেটওয়ার্কের আওতায় আনার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে স্থানীয় প্রশাসনসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সহায়তা নেয়ারও আহবান জানানো হয়েছে।

সড়ক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকার গত ২০ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসানকে প্রধান করে উচ্চ ক্ষমতা সম্পন্ন এ কমিটি গঠন করে।

কমিটির প্রথম বৈঠকে ঈদুল আজহার পূর্বে ও পরে রাজধানীসহ সারাদেশের সড়ক দুর্ঘটনা এবং সার্বিক পরিবহন ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Reneta

এছাড়াও রুট পারমিটবিহীন যানবাহন চলাচল বন্ধে এবং ট্রাফিক আইন সঠিকভাবে মেনে চলার বাধ্যবাধকতার জন্যই সড়ক-মহাসড়কে মোবাইল কোর্টের কার্যক্রম জোরদার করাও নির্দেশ দেয়া হয়।

এ সভায় সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। পাশাপাশি দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়।

এ ছাড়া ঢাকাসহ সারাদেশে নিরাপদ সড়ক নিশ্চিত করতে চলমান কার্যক্রম জোরদার করতে সংশ্লিষ্ট সবাইকে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্যও আহবান জানানো হয়। বৈঠকে ট্রাফিক আইন মেনে চলতে জনগণকে উদ্বুদ্ধ করতে জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণেরও সিদ্ধান্ত নেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদে সড়ক-মহাসড়কসড়ক দুর্ঘটনাসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সহিংসতাকে পুরস্কৃত করা হচ্ছে’, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে পুলিশের মামলা

মে ২১, ২০২৬

ফ্রেইবুর্গকে হারিয়ে ৪৪ বছর পর ইউরোপের কোন শিরোপা জিতল অ্যাস্টন ভিলা

মে ২১, ২০২৬

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি হস্তান্তর

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও বাড়ল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

মে ২১, ২০২৬

আহমাদিনেজাদকে ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT