চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্ঘটনায় এতো মৃত্যু!

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:৪৭ অপরাহ্ণ ০১, জুলাই ২০২২
সম্পাদকীয়
A A

চলতি বছরের জুন মাসে ৩ হাজার ১১০ সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৪৭ জন নিহত ও ২ হাজার ৬২২ জন্য আহত হয়েছেন। জাতীয় মহাসড়ক, আন্তঃজেলা সড়ক ও আঞ্চলিক সড়কসহ বিভিন্ন স্থানে এসব প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। শুক্রবার (১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা ‘সেভ দ্য রোড’।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের সড়ক, নৌ, রেলপথে ঘরমুখো মানুষের চাপ বেড়ে যাবে। পদ্মা সেতু হবার কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যানবাহনের চাপ বেড়ে যাবে, আর বর্ষাকাল হওয়ার কারণে নৌপথ থাকবে উত্তাল। এসবের পাশাপাশি বিগত মাসের দুর্ঘটনা তথ্য শঙ্কার জন্ম দিচ্ছে ঈদযাত্রায়।

‘সেভ দ্য রোড’ এর প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছর জুন মাসে ৮৫৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় ৭৫২ জন আহত এবং ২৭৬ জন নিহত হয়েছেন। ট্রাক দুর্ঘটনা ঘটেছে ৬১৮টি। এর মধ্যে আহত ৪৫৬ ও নিহত ১৫৬ জন। ৯৩৮টি বাস দুর্ঘটনায় আহত ৭৫১ ও নিহত ৪২০ জন। এ ছাড়া পাড়া-মহল্লায়, মহাসড়কে অসাবধানতার কারণে লরি, পিকআপভ্যান, নসিমন, করিমন, ব্যাটারি ও সিএনজিচালিত ও রিকশা-সাইকেলে ৬৯৬টি দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ১৯৫ ও আহত হয়েছেন ৬৬৩ জন।

Banglabid

এছাড়া জুন মাসে নৌপথে দুর্ঘটনা ঘটেছে ১২২টি। এতে আহত ৪৭৭ জন ও নিহত ২৪ জন। রেলপথ দুর্ঘটনা ঘটেছে ১৯৭টি। এতে আহত ১৭২ জন ও নিহত ১৭ জন। তবে আকাশপথে দুর্ঘটনা না হলেও বিমানবন্দরে অব্যবস্থাপনার কারণে বিভিন্ন সময় ৭৩ জন চিকিৎসা নিয়েছেন বলে জানানো হয়।

উপরের তথ্যগুলো দেখলে বোঝা যাচ্ছে, মোটরসাইকেল যাত্রাপথে প্রাণহানির অন্যতম কারণ হয়ে উঠেছে সাম্প্রতিক সময়ে। তাছাড়া ওই প্রতিবদনে বলা হয়েছে, মোটরসাইকেলের ক্ষেত্রে দ্রুত গতিতে চালানো, ট্রাফিক নিয়ম না মানা, হেলমেট ব্যবহারে অনিহা দুর্ঘটনার কারণ। অপর দিকে, অসাবধানতাু ও ঘুমন্ত চোখে ক্লান্তিসহ দ্রুত চালানোর কারণে ট্রাক দুর্ঘটনা ঘটেছে। বাসে যেসব দুর্ঘটনা ঘটেছে এর পেছনে কারণ রাস্তার খানাখন্দ, অচল রাস্তাঘাট ও সড়ক পথে নৈরাজ্য।

ঈদযাত্রায় লাখ লাখ মানুষ রাজধানী ছেড়ে দেশের বিভিন্ন জেলায় আসা যাওয়া করে থাকে। রাজধানী ছাড়াও পুরো দেশে সড়কসহ নানা অবকাঠামোর কাজ চলমান থাকায় স্বাভাবিকভাবেই যানজট থাকে, তাছাড়া বিভিন্ন সেতুর টোল প্লাজায় অতিরিক্ত গাড়ির চাপের রেশ পড়ে মাইলের পরে মাইল। তবে আশার কথা হচ্ছে, গত ঈতুল ফিতরের আগে ঢাকা-টাঙ্গাইল মহাসগকের বিভিন্ন উন্নয়ন কাজ শেষ করে তা যাতায়াতের জন্য চালু করায় উত্তরবঙ্গের পথে জ্যাম কম ছিল। আর এবছর স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জেলার যোগাযোগ অনেক সহজ হবে। নৌপথের চাপও কমে আসবে অনেকাংশে।

Reneta

এতোকিছুর পরেও প্রাণঘাতী দুর্ঘটনার শঙ্কা রয়েছেই যায়। ট্রাফিক পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর নানা চেষ্টার পাশাপাশি জনগণকে সচেতন হতে হবে। ঈদযাত্রাসহ স্বাভাবিক সময়ে সড়ক-মহাসড়কে কোনো দুর্ঘটনা যেনো কোনো পরিবারের কান্নার কারণ না হয়, সেজন্য আমাদের সচেতন হতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদযাত্রাসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আগস্ট ১৭, ২০২৬

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT