চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুনিয়া কাঁপানো যোদ্ধারা এখন ঢাকায়!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

‘দ্য রাইজ অব স্কাইওয়াকার’- এর সর্বশেষ ট্রেলারে লুকিয়ে আছে কিছু নতুন রহস্য আর গল্প। পরিচালক ও লেখক জে জে আব্রামস ফিরে এসেছেন এবং বরাবরের মতোই একের পর এক রহস্যের বোমা ফাটিয়ে যাচ্ছেন। চারদিকে খবর ছড়িয়ে গেছে ‘স্টার ওয়ারস’-এর এবারের ছবির মধ্য দিয়ে এই ফ্রাঞ্চাইজির একটি নির্দিষ্ট আখ্যানের সমাপ্তি ঘটাবে। কোন সে আখ্যান, কোন চরিত্র বিদায় নেবে এবারের কিস্তি থেকে, কে আসবে নতুন করে- এমন নানান প্রশ্ন দানা বেঁধে আছে দর্শকের মনে, যার উত্তর পাওয়া যাবে শুক্রবার (২০ ডিসেম্বর) থেকেই!

এ দিন আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ‘স্টার ওয়ারস: দ্য রাইজ অব স্কাইওয়াকার’। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও একই দিনে মুক্তি পেল ছবিটি। এতে অভিনয় করছেন ডেইজি রিডলি, অ্যাডাম ড্রাইভার, জন বোয়েগা, অস্কার আইজ্যাক, মার্ক হ্যামিল, ক্যারি ফিশারসহ অনেকে।

দুনিয়া কাঁপানো একদল যোদ্ধা কখনো গ্যালাক্সি রক্ষা করতে আবার কখনো ভিনগ্রহে নিজেদের জীবন বাঁচাতে লড়াই করছে। বিচিত্র সব চরিত্র, অদ্ভুত সব স্থাপনা। এই তো ‘স্টার ওয়ারস’। চার দশকব্যাপী দর্শক হৃদয়ে দাপটের সঙ্গে রাজত্ব করে চলেছে এই ফ্রাঞ্চাইজি।

শুরুটা জর্জ লুকাসের হাত ধরে। ১৯৭৭ সালে প্রথম মুক্তি পায় ‘স্টার ওয়ারস এ নিউ হোপ’। শুরুতেই বাজিমাত। তারপর এলো ‘দ্য এম্পায়ার স্ট্রাইকস ব্যাক’ ও ‘রিটার্ন অব দ্য জেডাই’। এই তিনটি ছবি পরিচিত প্রথম স্টার ওয়ারস ট্রিলজি নামে। এর পর লম্বা বিরতি দিয়ে এলো প্রিক্যুয়েল ট্রিলজি ‘দি ফ্যানটম মেনাস’, ‘অ্যাট্যাক অব দ্য ক্লোনস’, ‘রিভেঞ্জ অব দ্য সিথ’, ‘দ্য ফোর্স অ্যওয়েকেনস’ এবং সর্বশেষ ২০১৭ সালে মুক্তি পায় ‘দ্য লাস্ট জেডি’।

বেশিরভাগ ছবিই কোন না কোন বিভাগে মনোনীত হয়েছে একাডেমি অ্যাওয়ার্ডসের জন্য। সব মিলিয়ে এ পর্যন্ত বক্স অফিসে অর্জন ৭.৪৭১ বিলিয়ন মার্কিন ডলার, যা ফিল্ম সিরিজ হিসেবে তৃতীয় সর্বোচ্চ আয়ের তালিকায় রয়েছে। সিনেমার পাশাপাশি স্টার ওয়ারস বই, ভিডিও গেম, কমিকস, টিভি সিরিজ সব মিলিয়ে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ২০১৫ সালে উঠে এসেছে সবচেয়ে দামী মিডিয়া ফ্রাঞ্জাইজ হিসেবে যার প্রাক্কলিত মূল্য ৪১.৯ বিলিয়ন ডলার।

জনপ্রিয় স্টার ওয়ারস ট্রিলজির শেষ পর্ব আসছে এবার। ‘স্টার ওয়ারস দ্য রাইজ অব স্কাইওয়াকার’ সিনেমার মধ্য দিয়েই শেষ হবে ৪২ বছর পুরনো ত্রয়ী কল্পকাহিনী।

২০১৫ সালে বড় পর্দায় আসে চলতি ত্রয়ী গল্পের সিনেমার প্রথম পর্ব ‘দ্য ফোর্স অ্যওয়াকেনস’। এরপর ২০১৭ সালে দ্বিতীয় পর্ব ‘স্টার ওয়ারস: দ্য লাস্ট জেডি’ মুক্তি পায়। এর কাহিনীর সূত্র ধরে এবার আসছে তৃতীয় ও শেষ পর্ব ‘স্টার ওয়ারস: দ্য রাইজ অব স্কাইওয়াকার’।

ট্রেলারে দেখা যায়, রেই ও কাইলো রেন এবার চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন। দ্য স্টার ওয়ারস ইউনিভার্স চলতে থাকবে। তবে প্রধান চরিত্র হিসেবে লিউক স্কাইওয়াকারের যাত্রা ফ্র্যাঞ্চাইজিটির আসন্ন নবম পর্বেই শেষ হচ্ছে। তাই দর্শকরা মুখিয়ে আছেন কীভাবে এই ট্রিলজির সমাপ্তি হয় দেখার জন্য।

ট্যাগ: অস্কার আইজ্যাকঅ্যাডাম ড্রাইভারঢাকামার্ক হ্যামিললিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তীব্র শীতে সুন্দরবনে ১৬ দিন!

পরবর্তী

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরবর্তী

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পচেত্তিনো আবারও টটেনহ্যামে ফিরবেন!

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT