চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয়কর ফাঁকির সংবাদকে ফেইক নিউজ বলছেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২০
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার বছর তথা ২০১৬ এবং হোয়াইট হাউসে যাওয়ার প্রথম বছর ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্প মাত্র ৭৫০ ডলার আয়কর প্রদান করেছেন।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। তবে ট্রাম্প এ সংবাদকে সম্পূর্ণ ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন।

নিউইয়র্ক টাইমস দাবি করেছে, এই সময়ে ডোনাল্ড ট্রাম্প একমাত্র প্রেসিডেন্ট যিনি তার করের নথি জনসম্মুখে প্রকাশ করেননি। গত ১৫ বছরের মধ্যে ১০ বছরই কোনো আয়কর দেননি মার্কিন প্রেসিডেন্ট।

নিউইয়র্ক টাইমস বলছে, ট্রাম্প এবং তার সংস্থাগুলোর দুই দশকেরও বেশি সময়ের করের রেকর্ড তারা পেয়েছে, যেখানে ‘দীর্ঘস্থায়ী লোকসান এবং কর এড়ানোর বছরগুলোর’ তথ্য রয়েছে।

কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এমন খবর তাৎক্ষণাত উড়িয়ে দিয়ে বলেছেন, ‘ফেইক নিউজ’।

ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, আসলে আমি কর দিয়েছি। আমার কর রিটার্নের সাথে সাথেই আপনারা সেটি পাবেন। এটি দীর্ঘদিন ধরে নিরীক্ষণের অধীনে রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে আগে এমন খবর প্রকাশ হলো। আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে জো বাইডেনের সঙ্গে লড়াই করবেন ট্রাম্প।

ট্যাগ: মার্কিন প্রেসিডেন্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রীর জন্মদিন: উত্তরায় হাবিব হাসানের দুঃস্থদের মাঝে রিকশা বিতরণ

পরবর্তী

বিশ্বের প্রশংসিত ব্যক্তিত্বের তালিকায় তারা

পরবর্তী

বিশ্বের প্রশংসিত ব্যক্তিত্বের তালিকায় তারা

জালিয়াতির মাধ্যমে বিদেশি পাসপোর্ট তৈরি চক্রের হোতা আটক

সর্বশেষ

সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ, ট্রাম্পকে আল-শারার ধন্যবাদ

আগস্ট ২৫, ২০২৬

বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

আগস্ট ২৫, ২০২৬

‘যথেষ্ট হয়েছে, এবার পরিবর্তন’— ইনফান্তিনোর প্রতি সাবেকদের ক্ষোভের আগুন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ (সংগৃহীত)।

নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT